গতকাল গভীর রাতে সামাজিক মাধ্যমে সুখবর দিয়েছিলেন অভিনেত্রী আথিয়া শেঠি ও ক্রিকেটার কেএল রাহুল। তাদের ঘর আলোকিত করে এসেছে নতুন অতিথি। এর কিছুক্ষণের মধ্যেই আবারো সুখবর। সমাজিক মাধ্যমে পুত্রসন্তান হওয়ার সুখবর শেয়ার করেছেন ব্রিটিশ বংশোদ্ভুত ভারতীয় অভিনেত্রী অ্যামি জ্যাকসন। ছেলের জন্মের সঙ্গে সঙ্গেই নামকরণও করেছেন তিনি। নবজাতককে তোয়ালে মুড়ে প্রকাশ্যে এনেছেন অ্যামি। অভিনেত্রী লিখে জানিয়েছেন, ‘স্বাগত অস্কার আলেকজান্ডার ওয়েস্টউইক।’
The short URL of the present article is: https://www.nirapadnews.com/719m
