আপন ভুবনে ফিরলেন সেই পল্লব

- Advertisements -

নাসিম রুমি: মডেল-অভিনেতা পল্লবের কথা কি মনে আছে? নব্বই দশকে টেলিভিশনের পর্দায় সুদর্শন এই মডেলকে দেখেননি এমন দর্শক খুঁজে পাওয়া মুশকিল। বিজ্ঞাপন দিয়ে আকাশ ছোঁয়া জনপ্রিয়তা পান তিনি। কাজ করেছেন বহু বিজ্ঞাপন ও নাটকে। কণ্ঠ দিয়েছেন সিনেমার গানেও।

Advertisements

তবে দীর্ঘদিন শোবিজ অঙ্গন থেকে দূরে ছিলেন পল্লব। বিরতি ভেঙে এবার অভিনয়ে সরব হলেন তিনি। ঐতিহাসিক সিনেমা ‘অপারেশন জ্যাকপট’ দিয়ে ফের বড় পর্দায় আসছেন এই অভিনেতা। সরকারি অনুদানে মুক্তিযুদ্ধের কাহিনি অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি। এতে দেশের অনেক অভিনেতা-অভিনেত্রী কাজ করছেন। সিনেমাটিতে তাকে এসএম গুপ্তা চরিত্রে দেখা যাবে।

দীর্ঘদিন পর ক্যামেরার সামনে দাঁড়ানোর অভিজ্ঞতা জানিয়ে পল্লব বলেন, ‘অনেক দিন পর কাজ করে ভালো লেগেছে। সেই ১৯৯১ সাল থেকে প্রায় ১৭ বছর টানা ক্যামেরার সঙ্গে দাঁড়িয়েছি। এ জায়গায় আমার অনেক দিনের চেনা। তাই আবার কাজ করতে এসে নতুন মনে হয়নি। চেনা জায়গায় ফিরে নিজের প্রশান্তি অনুভব করছি।’

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/2di9
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন