আবারও বিতর্কের তোপে রাশমিকা

- Advertisements -

নাসিম রুমি: পুষ্পার পর গত বছরের শেষটা অ্যানিমেল সিনেমা দিয়ে মাতিয়েছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। যদিও অ্যানিমেল সিনেমায় নিজের চরিত্র নিয়ে উদাসীন থাকায় বেশ সমালোচনার শিকার হন তিনি। তবে চলতি বছরের আগস্টে মুক্তি পাওয়ার কথা রয়েছে তার বহুল আলোচিত সিনেমা ‘পুষ্পা : দ্য রুল’। এর বাইরেও বেশ কয়েকটি সিনেমা হাতে রয়েছে তার। সেই তালিকায় ক’দিন আগে যুক্ত হয়েছে বলিউড সিনেমা ‘সিকান্দার’।

Advertisements

অন্যদিকে একের পর এক সিনেমা ফ্লপ হলেও শেষ মুক্তি পাওয়া টাইগার থ্রি দিয়ে ঘুরে দাঁড়িয়েছেন বলিউড ভাইজান সালমান খান। এবার এই দুই তারকা রোমান্স করবেন ‘সিকান্দার’ সিনেমায়। সালমানের বিপরীতে কাজ করতে পেরে উচ্ছ্বসিত রাশমিকা। তবে সিনেমাটি শুরুর আগেই বিতর্কে মুখে পড়লেন রাশমিকা। দু’জনের বয়সের পার্থক্য নিয়ে প্রশ্ন তুলছেন নেটিজেনরা। তাদের একাংশ সালমান-রাশমিকা জুটিকে বাবা-মেয়ের সম্পর্কের সঙ্গেও তুলনা করছেন। অন্যদিকে সালমানের বিপরীতে অভিনেত্রীদের তেমন অভিনয় দক্ষতা দেখানোর সুযোগ থাকে না! অধিকাংশ সিনেমাতেই নায়িকারা সালমানের সঙ্গে নাচ ও প্রেমের দৃশ্যে যোগ দেন। রাশমিকাও নিজের শেষ মুক্তি পাওয়া কয়েকটি সিনেমায় তা-ই করেছেন। সেই জায়গা থেকে রাশমিকা ভক্তরাও তাকে নিয়ে চিন্তিত।

অনেকেই মনে করছেন, ‘সিকান্দার’ সিনেমাতেও হয়তো একই ভূমিকায় দেখা যাবে রাশমিকাকে। সমালোচকদের সমালোচনা-ট্রলের পাশাপাশি নিজের ভক্তদের শঙ্কা!—সব মিলিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো বেশ বিতর্কই তৈরি করেছেন এই অভিনেত্রী।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/5nv7
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন