আমি আফরান নিশোর ফ্যান: স্বস্তিকা

- Advertisements -

নাসিম রুমি: বাংলাদেশের অভিনেতা আফরান নিশোর সুপার ন্যাচারাল অভিনয় মুগ্ধ করেছে ওপার বাংলার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জিকে। তিনি নাকি আফনার নিশোর প্রায় সব কাজ দেখেছেন। কখনও চরকি থেকে আবার কখনও হৈ চৈ থেকে।

স্বস্তিকা আফরান নিশোর প্রতি এতো মুগ্ধ যে তিনি বিলবোর্ডে প্রিয় অভিনেতার ছবি দেখলে খুশিতে লাফিয়ে ওঠেন। স্বস্তিকা মুখার্জি বলেন, ‘‘আমি আফরান নিশোর ফ্যান। মানে আমি উনার খুবই বেশি ফ্যান। আমি উনার সব কাজ দেখেছি।

Advertisements

চরকিতে যেগুলো আছে, হৈচৈতে যেগুলো আছে—সিন্ডিকেট, কাইজার সব দেখেছি। একবার আমি গাড়িতে যাচ্ছিলাম, ওনার একটা অ্যাডের ছবি দেখলাম, সেটা দেখেও আমি লাফিয়ে উঠেছিলাম।’’

Advertisements

উল্লেখ্য, অমিতাভ রেজার বিজ্ঞাপনচিত্রে কাজ করার মাধ্যমে শুরু হয় তার অভিনয় যাত্রা এবং আফজাল হোসেনের প্রতিষ্ঠান ‘টকিজ’ স্ক্রিন টেস্ট দেওয়ার জন্য তাকে ডাক দেয়। এরপরে বিজ্ঞাপন, মডেলিং, নাটকে অভিনয়, ওয়েব সিরিজে অভিনয় এবং একের পর এক সিনেমাও করে যাচ্ছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/myy5
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন