আমি এক ‘নোংরা পাখি’: ড্রিউ ব্যারিমোর

- Advertisements -

নব্বইয়ের দশকের সাড়া জাগানো অভিনেত্রী ড্রিউ ব্যারিমোর। একের পর এক সিনেমা দিয়ে ঝড় তুলেছেন দর্শক হৃদয়ে। জায়গা করে নিয়েছেন বিশ্বের অন্যতম আকর্ষনীয় অভিনেত্রীদের তালিকায়। তবে দীর্ঘ সময় ধরে বড় পর্দা থেকে নিজেকে দুরে রেখেছেন এই অভিনেত্রী।

বর্তমানে নিজের হোস্টিং শো ‘ড্রিউজ নিউজ’ নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনেত্রী। 

সম্প্রতি অভিনেত্রী ড্রিউ ব্যারিমোর তাঁর পডকাস্ট ‘ড্রিউজ নিউজ’-এ অপর টকশো সঞ্চালক রস ম্যাথিউসের সঙ্গে নেটফ্লিক্সের সিরিজ ‘হাউ টু বিল্ড এ সেক্স রুম’ নিয়ে আলোচনার এক পর্যায়ে নিজের সম্পর্কে বেশ খোলামেলা কথা বলেছেন। তিনি নিজেকে ‘একটি নোংরা পাখি’ বলেও উল্লেখ করেছেন।

Advertisements

৪৭ বছর বয়সী ব্যারিমোর বলেছেন, ‘আমি কিছু কাঙ্খিত জিনিস বুঝতে পারি, অনুভব করি। আমি সবকিছু চেষ্টা করেছি। আমি সবকিছুই করেছি। তাই আমি এখন খুব বিরক্তিকর হয়ে উঠেছি। ’

বেডরুমের কিছু বিষয়ে তিনি কখনো বিরক্ত বা অবাক হয়েছিলেন কিনা, রসের করা এমন প্রশ্নে ড্রিও বলেন, ‘আমি জানি না আমি বিরক্ত ছিলাম কিনা! আমি কেবল সবকিছু চেষ্টা করতে চেয়েছিলাম এবং আমি করেছি। সম্ভাব্য সবকিছুই আমি চেষ্টা করেছি। আমি একটি নোংরা পাখি। ’ ড্রিওর এমন উত্তরে রস বলেন, ‘আমি মনে করি এটি মজার এবং ক্লান্তিকর ছিল!’

নিজের যৌন জীবন সম্পর্কে ব্যারিমোর আরো বলেছেন যে, তিনি যৌনতা ছাড়াই ভালো আছেন। অভিনেত্রী বলেন, ‘আমি একাকী বিছানায় ভালো আছি। সেই রোমাঞ্চকর দিনগুলো অনেক আগেই চলে গেছে। যখন আমি ছোট ছিলাম, তখন আমার কাছে পৃথিবীর সমস্ত শক্তি ছিল। কিন্তু এখন না। এখন আমি বিরক্তিকর হয়ে উঠছি। সেক্স থেকে দুরে আছি এবং আমি বেশ ভালো আছি। ’

Advertisements

এর আগেও নিজের যৌন জীবন সম্পর্কে ড্রিও বলেছিলেন যে, ২০১৬ সালে স্বামী উইল কোপেলম্যানের থেকে আলাদা হওয়ার পর থেকে তিনি ছয় বছর ধরে কোনো অন্তরঙ্গ সম্পর্কে জড়াননি। প্রাক্তন স্বামীর সাথে পুরো জীবন কাটাতে না পেরে তিনি ‘বিধ্বস্ত’ অনুভব করছিলেন। তাই তিনি আর কোনো সম্পর্কে জড়াননি। তিনি এখন ‘সিঙ্গেল মাদার’ হিসেবেই আছেন। তাঁর দুই মেয়ের নাম অলিভ এবং ফ্রাঙ্কি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/30nq
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন