‘আমি টানা দেড় মিনিট এই কসরত করতে পারি’

- Advertisements -

বাড়তি মেদ ঝরাতে শরীরচর্চায় দারুণ মনোযোগী শ্রীলেখা মিত্র! প্রায়ই তার সামাজিক যোগাযোগমাধ্যমে সেসব ছবি দেখা যায়। বুধবারেও তার ব্যতিক্রম হয়নি। জিম বন্ধ থাকায় বাড়িতেই এই অভিনেত্রী শরীরচর্চার বিশেষ কসরত ‘প্ল্যাঙ্ক’ করছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ারও করছিলেন।

Advertisements

ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘প্ল্যাঙ্কারসয়ারি’! কিন্তু শ্রীলেখার ছবি থাকবে আর বিতর্ক থাকবে না, হয়? শরীরচর্চার পোশাক ছাপিয়ে অভিনেত্রীর বক্ষভাঁজ দেখা দিতেই নেটিজেনদের মন্তব্য, ‘কসরতের ভঙ্গিমাগুলোও কী ভয়ানক রে বাবা!….উরি উরি বাবা… কি দারুণ!’ প্রশ্নও ওঠেছে, অনায়াস ‘প্ল্যাঙ্ক’র মতোই ‘প্ল্যান’ বা ভবিষ্যত নিয়ে কোনো পরিকল্পনাও কি করছেন শ্রীলেখা?

নিজেকে নিয়ে যখন তখন রসিকতায় মজতে ভালোবাসেন অভিনেত্রী স্বয়ং। তাই নেটিজেনদের এই মন্তব্য তিনি উপভোগই করছেন। আনন্দবাজারকে এমনটাই জানিয়েছেন তিনি। তার দাবি, ‘অনেকেই সাধারণত কয়েক সেকেন্ডের বেশি প্ল্যাঙ্ক করতে পারেন না। আমি টানা দেড় মিনিট এই কসরত করতে পারি।’ নেটিজেনদের তোলা প্রশ্নেরও সাফ জবাব দিয়েছেন তিনি। বলেছেন, তিনি প্ল্যাঙ্ক করতে পারলেও ‘প্ল্যান’ অর্থাৎ পরিকল্পনার পথে হাঁটেননি কোনো দিন।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/kulf
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন