আরিয়ানের সঙ্গে ‘প্রেম’ নিয়ে মুখ খুললেন পাকিস্তানি অভিনেত্রী সাদিয়া

- Advertisements -

নাসিম রুমি: শাহরুখ-পুত্র আরিয়ান খানের সঙ্গে মোটেই প্রেম করছেন না তিনি! জল্পনার মাঝে মুখ খুললেন পাক অভিনেত্রী সাদিয়া খান। সব কিছুর সূত্রপাত একটি ছবি থেকে। দুবাইয়ে বর্ষবরণের পার্টিতে একসঙ্গে ক্যামেরায় পোজ় দিয়েছিলেন আরিয়ান-সাদিয়া। আর সেই থেকেই বাতাসে ভাসছে তাঁদের কল্পিত প্রেমকাহিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই রটনা হেসে উড়িয়ে দিলেন মডেল-অভিনেত্রী। তাঁর মতে সবটাই ভিত্তিহীন। আরিয়ানের প্রশংসা করে বললেন, “খুবই মিষ্টি ছেলে। আচার-আচরণে মার্জিত এবং ভদ্র।”

Advertisements

সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় শাহরুখ-পুত্র আরিয়ান খানের সঙ্গে একটি ছবি শেয়ার করেছিলেন সাদিয়া। তার পর থেকেই শুরু হয়েছে চর্চা। আরিয়ান কি তা হলে পাক-সুন্দরীর প্রেমে পড়েলেন? যদিও দিন কয়েক আগে শোনা গিয়েছিল বলিউডের ‘আইটেম গার্ল’ নোরা ফতেহির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ছে আরিয়ানের।

তার মাঝেই সাদিয়ার সঙ্গে আরিয়ানের ছবি ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায় তবে আরিয়ানের সঙ্গে তাঁর নাম জড়ানোর ঘটনায় স্তম্ভিত সাদিয়া বললেন, “এটা খুবই অদ্ভুত ব্যাপার। কী ভাবে পুরোটা না জেনে কেউ ভুলভাল কথা রটাতে পারে?

Advertisements

আমার কিংবা আরিয়ানের সঙ্গে এ নিয়ে একটাও কথা বলেনি কেউ। আর চাউর হয়ে গেল? গুজবেরও একটা সীমা থাকা দরকার। আমরা মোটেও প্রেম করছি না। তা ছাড়া আমি একমাত্র মহিলা নই, যে সে দিন আরিয়ানের সঙ্গে ছবি তুলেছিল।”

The short URL of the present article is: https://www.nirapadnews.com/uwn5
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন