আর্জেন্টিনা ফাইনালে গেলে গরু-খাসি খাওয়াবেন নূতন

- Advertisements -

আর্জেন্টিনা ফাইনালে গেলে গরু-খাসি খাওয়াবেন বলে ঘোষণা দিয়েছেন ঢালিউডের এক সময়ের জনপ্রিয় নায়িকা নূতন। বর্তমানে চলচ্চিত্রে নিয়মিত নন তিনি। তবে সামাজিকমাধ্যমে বেশ সরব নূতন। নিয়মিত নিজের মতামত তুলে ধরেন এ অভিনেত্রী। এবার বিশ্বকাপ ফুটবলের উৎসবে সামিল হলেন তিনি।

Advertisements

এক স্ট্যাটাসে নূতন জানালেন তার প্রিয় দল মেসির আর্জেন্টিনা। বেশকিছু ছবির সঙ্গে মজা করেই একটি ক্যাপশন জুড়ে দিয়েছেন ‘রাজমহল’ সিনেমার নায়িকা। সেখানে তিনি ঘোষণা দেন, এবার আর্জেন্টিনা বিশ্বকাপের ফাইনালে গেলে ভক্ত-অনুরাগীদের গরু ও খাসি খাওয়াবেন।

নূতন লেখেন, ‌‘হিসাব-সালিশ সব মানি শুধু আর্জেন্টিনা আমার। আমার গ্যাংরা সব প্রস্তুত। এবার আর্জেন্টিনা ফাইনালে গেলে সেদিন এফডিসি আর শিল্পকলাতে গরু-খাসি কেটে খাওয়াব। আর ফ্রি জার্সি উপহার দেব।’ তিনি আরো যোগ করেন, ‘যদিও আমি জানি আর্জেন্টিনা এবার কাপ নেবে। ’

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/z6li
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন