আসিফের বস সাকিব আল হাসান!

- Advertisements -

নাসিম রুমি: সঙ্গীতশিল্পী আসিফ আকবর তার চাকরি জীবনের একমাস অতিক্রম করেছেন। চাকরিতে প্রবেশের পর নিজ দায়িত্ব পালনে ব্যস্ত ছিলেন তিনি। তার অফিশিয়াল একটি অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য সম্মতি দিয়েছেন রুনা লায়লা। এবার আসিফ জানিয়েছেন, সেই একই অনুষ্ঠানে থাকবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

সম্প্রতি ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে আসিফ লিখেন, আসছে ৩০ এপ্রিল মালয়েশিয়ার কুয়ালালামপুর ফুটবল স্টেডিয়াম চেরাস-এ হ্যালো সুপারস্টারস অ্যাপ-এর বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন বাংলাদেশ ক্রিকেটের বরপুত্র সাকিব আল হাসান।

Advertisements

আমাদের রেমিটেন্স যোদ্ধাদের সম্মানে এই জমকালো অনুষ্ঠান জুড়েই থাকবেন বাংলাদেশের প্রাণ সাকিব। তিনি লিখেন, মালয়েশিয়ান জোজো ইভেন্টস এবং বাংলাদেশের ভার্সাটিলো গ্রুপের যৌথ আয়োজনে আপনাদের স্বাগত জানাই।

Advertisements

ঘটনাচক্রে সাকিব আমাদের ভার্সাটাইলো গ্রুপের সম্মানিত পরিচালক। হ্যালো সুপারস্টারস অ্যাপ’র কান্ট্রি হেড হিসেবে সাকিব আমার বস, আমি সম্মানিত বোধ করছি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/stol
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন