ঈদে আসছে নাবিলার ‘বনলতা সেন’

- Advertisements -
অবশেষে প্রেক্ষাগৃহে আসছে ‘বনলতা সেন’। জীবনানন্দ দাশের কালজয়ী সৃষ্টিকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমাটি আগামী কোরবানির ঈদে মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা।
শুক্রবার (১৫ মে) সামাজিকমাধ্যমে সিনেমাটির একটি নতুন পোস্টার প্রকাশ করেন তিনি। এর ক্যাপশনে তিনি লেখেন, ‘না, এ কোনো যন্তরমন্তর ঘর নয়।
যে ঘরের চাবি আছে, তবুও তালা খোলার কোনো পথ নেই! কে থাকে সেই ঘরে? ‘বনলতা সেন’ আসছে এই ঈদে আপনারই নিকটস্থ প্রেক্ষাগৃহে।’ 

এ বিষয়ে নাবিলা বলেন, ‘অনেক দিনের অপেক্ষা শেষ হলো।

Advertisements
একটা সময় তো আমরা নিজেরাই ভাবছিলাম যে, সিনেমাটা আদৌ মুক্তি পাবে কি না! যেহেতু পোস্টের কাজ ভারতে হচ্ছিল, মাঝে সেখানে যাওয়ার ভিসা নিয়েও নানা জটিলতা ছিল। যে কারণে এত দেরি হলো।
অবশেষে সিনেমাটা মুক্তি পাচ্ছে, আমি ভীষণ খুশি।’ 

এর আগে ২০২৪ সালেই সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছিলেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। তবে দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় সে সময় মুক্তি স্থগিত করা হয়। পরে গত বছরের রোজার ঈদেও সিনেমাটি মুক্তির আলোচনা থাকলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি।

২০২১-২২ অর্থ বছরে ৭০ লাখ টাকা সরকারি অনুদান পায় এই সিনেমাটি। নাবিলা ছাড়াও কবি জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকিদ, শরিফ সিরাজ ও সুমাইয়া খুশি।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/9noy
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন