এআই নায়িকা টিলি নরউডকে নিয়ে হলিউডে আতঙ্ক

- Advertisements -

হলিউডে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে বিতর্ক তুঙ্গে। এমন সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে নতুন এআই নির্মিত নায়িকা টিলি নরউড। ‘পার্টিকেল সিক্স’ নামের একটি এআই স্টুডিও এই বিশোর্ধ্ব কৃত্রিম অভিনেত্রীকে তৈরি করেছে। স্টুডিওটির প্রতিষ্ঠাতা অভিনেত্রী ও কমেডিয়ান ইলাইন ভ্যান ডার ভেল্ডেন।

সম্প্রতি এ নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম স্কাই নিউজের মুখোমুখি হয়েছিলেন ইলাইন। তিনি এ সময় অভিনয়শিল্পীদের কাজ হারানোর ভীতিকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেন।

তিনি জোর দিয়ে বলেন, ‘টিলি নরউডকে প্রচলিত চলচ্চিত্র শিল্পে কারও চাকরি কেড়ে নেওয়ার জন্য তৈরি করা হয়নি। বরং, এই সিনথেটিক বা কৃত্রিম শিল্পীরা ভবিষ্যতে আরও বেশি সংখ্যক অভিনেতাকে কাজ পাইয়ে দিতে সাহায্য করবে।’

Advertisements

আগামীর বিনোদন জগতে এআই ছাড়া আর কোনো গতি নেই, এমনটা মত দিয়ে এই নির্মাতা আরও জানান, এআই বিনোদন এখন সম্পূর্ণ ভিন্ন একটি ধারা বা জনরা হিসেবে বিকশিত হচ্ছে। নরউডকে এই এআই ধারার মধ্যেই থাকার জন্য তৈরি করা হয়েছে এবং সে এই ক্ষেত্রে তারকা হবে।

টিলি নরউড কারও কাজ কেড়ে নিক, চান না নির্মাতা ইলাইন ভ্যান ডার ভেল্ডেন। আরও বলেন, ‘আমি চাই না সে সত্যিকারের অভিনেতাদের কাজ কেড়ে নিক। আমি চেয়েছি তার নিজস্ব একটি সৃজনশীল পথ তৈরি হোক।’

Advertisements

উল্লেখ্য, এআই নিয়ে দীর্ঘদিন ধরে এক ভীতির জালে জড়িয়ে পড়েছে পুরো হলিউড ইন্ডাস্ট্রি। ইতোমধ্যে কাজ হারানোর শঙ্কায় কাটছেন; বিশেষ করে ইন্ডাস্ট্রিজের চিত্রনাট্য পড়েন যারা (স্ক্রিপ্ট রিডার), তারাই এই ভয়ে আছেন।

এমন সময়ে টিলি নরউড-এর আবর্তন ঘিরে চলচ্চিত্র সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, এআই শিল্পীর উত্থান আগামী দিনে মানুষের কাজের সুযোগ আরও সংকুচিত করে তুলবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/v6jj
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন