একেবারে শয়তানের দেবী লাগছে বলে কটাক্ষ অভিনেত্রীকে

- Advertisements -

বিনোদন জগতের তারকাদের ফটোশুট নতুন কিছু নয়, প্রায়ই বিভিন্ন পোশাকে নিজেদের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন তারা।

ওপার বাংলার অভিনেত্রী সোহিনী সরকারও এর ব্যতিক্রম নন। সম্প্রতি তার একটি ভিন্ন ধারার ফটোশুট নিয়ে নেটিজেনদের মাঝে শুরু হয়েছে তুমুল আলোচনা।

অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে তাকে লাল লেহেঙ্গায় দেখা যাচ্ছে।

Advertisements

তবে নজর কেড়েছে অভিনেত্রীর পোশাকের উপরের অংশ। সম্পূর্ণ উন্মুক্ত ঊর্ধ্বাঙ্গ কেবল একগুচ্ছ মালা দিয়ে ঢেকেছেন তিনি।

হাতে মেহেদি, বিনুনি করা লম্বা চুলে ফুলের সাজ, সব মিলিয়ে একটি ভিন্ন লুকে ধরা দিয়েছেন এই অভিনেত্রী। তবে সোহিনীর এই নতুন লুক বেশিরভাগ নেটিজেনের কাছে একেবারেই ভালো লাগেনি। বরং সমালোচনার শিকার হতে হয়েছে তাকে। নেটিজেনরা ক্ষুব্ধ হয়ে বিভিন্ন মন্তব্য করছেন।

কেউ লিখেছেন, ‘আপনার হাতে কাজ না থাকলে এমন বিচিত্র মেকআপ করে অঙ্গভঙ্গি করেন কেন?’

Advertisements

আবার অন্য একজন মন্তব্য করেছেন, ‘একেবারে শয়তানের দেবী লাগছে দেখতে।’ অনেকে আবার দক্ষিণ ভারতীয় সিনেমার একটি ছবির সঙ্গে তার এই লুকের মিল খুঁজে পেয়েছেন।

সামাজিক মাধ্যমে এই ফটোশুট নিয়ে চলছে নানা ধরনের বিতর্ক। প্রায় উন্মুক্ত ঊর্ধ্বাঙ্গে ছবি তোলার জন্য অনেকেই অভিনেত্রীকে একহাত নিয়েছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/08k6
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন