এক দিনের ফ্রেমে মাকে বাঁধা যায় না, সব দিনে মনের আয়না হয়ে আছেন মা: ছন্দা

- Advertisements -

পৃথিবীতে মায়ের ভালোবাসা ও ঋণ কখনও শোধ করা যায় না। কারণ, সব সন্তানের কাছেই মায়ের প্রতি ভালোবাসাটা একদমই অন্যরকম।

বিশ্ব মা দিবস উপলক্ষে নিজের ফেসবুকে মায়ের সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করে একটি পোস্ট দিয়েছেন টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা।

পাঠকদের জন্য অভিনেত্রীর স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

Advertisements

সুলতানা সামসুন্নাহার, আমার মা। একটি দিনের ফ্রেমে তো আর মা কে বাঁধা যায় না। মা আছে সব দিনেতে, সব খানেতে, হয়ে মনের আয়না।

আম্মু, ‘বিশ্ব মা দিবস’-এ হৃদয়ের সবটুকু ভালোবাসা, শুভেচ্ছা তোমার জন্যে।

Advertisements

ছবির মতো করেই তোমাকে আঁকড়ে ধরে রাখতে চাই সারা জীবন আম্মু। তুমি ভালো থাকলেই আমাদের সবটুকু ভালো থাকা। তোমার জন্যই আমাদের অস্তিত্ব। এ জীবনের সব কৃতজ্ঞতা তোমার কাছে আম্মু। পৃথিবীর সকল মায়েদের প্রতি রইল অপার ভালোবাসা ও শ্রদ্ধা।

আমার শাশুড়ি মা আমাদের ছেড়ে চলে গেছেন, আমার ভালোবাসার কথা কি আপনি শুনতে পারছেন মা?। আমাদের মাঝে থাকলে আপনাকেও জানাতাম বিশ্ব মা দিবসের শুভেচ্ছা ও ভালোবাসা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ouvi
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন