এবার অভিনয়ের সুযোগ পেলেন দেবলীনা নন্দী!

- Advertisements -
দাম্পত্য জীবনের টানাপোড়েন। বিতর্ককে ধীরে ধীরে মুছে ফেলে ফের নতুন করে জীবনকে সাজিয়ে তুলছেন সোশাল মিডিয়া সেনসেশন দেবলীনা নন্দী। ঠিক এই সময়ই তাঁর ঝুলিতে এসে পড়ল এক দারুণ সুযোগ। যে স্বপ্ন নিয়ে এত দিন ধরে গান আলোচনা, সেই সুযোগই পেয়ে গেলেন দেবলীনা।
গত শনিবারই প্রযোজক রানা সরকার, তার প্রযোজনায় তৈরি মহুয়ার বায়োপিক ‘গুণ গুণ মহুয়া’তে প্লেব্যাকের সুযোগ দিলেন দেবলীনাকে। 

আর এবার খবর, শুধু প্লেব্যাক নয়। এই ছবিতে দেবলীনাকে দেখা যাবে অভিনয় করতে! শোনা যাচ্ছে, রানা সরকার প্রযোজিত এই ছবিতে মহুয়ার বোনের চরিত্রে অভিনয় করবেন দেবলীনা।

রানা সরকার জানান, ‘‍মহুয়ার দিদির চরিত্রে অভিনয় করার জন‍্য ওর কথা ভাবা হয়েছিল।

তবে বিষয়টা এই মুহূর্তে নিশ্চিত করে বলা সম্ভব নয়।’

Advertisements

মহুয়ার বায়োপিকে প্লেব্যাকের সুযোগ পাওয়ার পর দেবলীনা বলেছিলেন, ‘দারুণ খুশি। খুবই ভালো লাগছে। তবে একটু নার্ভাসও।

কারণ গানগুলো রেকর্ডিং ভালো করে রেকর্ডিং করতে হবে, এটা একটা খুবই বড় দায়িত্ব।’

Advertisements

জীবনে এই মুহূর্তে চলা কঠিন সময় নিয়ে বলতে গিয়ে দেবলীনা জানান, ‘খারাপ সময় এখনো চলছে। খারাপ সময়ের মধ্যে এই একটাই ভালো কিছু ঘটল। কেননা সব শিল্পীরই একটা স্বপ্ন থাকে ছবিতে প্লেব্যাক করার। এতটা খারাপ সময়ের মধ্যে, এই সুযোগটা পেয়ে সত্যিই ভালো লাগছে।’

প্রযোজক রানা সরকার সেই সময় জানিয়ে ছিলেন, ‘মহুয়া রায়চৌধুরীর জীবনের ট্র্যাজেডির কথা আমরা জানি। দেবলীনার লড়াইও আমার দেখছি। সেই সময়ে দাঁড়িয়ে মনে হয়েছে, ওকে গান গাওয়ার প্রস্তাব দিলে ভালো হয়। আশা করি দেবলীনার গাওয়া গান সবার ভালো লাগবে।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/qaem
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন