এবার প্রাণনাশের হুমকি রণবীর সিংকে

- Advertisements -

নাসিম রুমি: এবার অভিনেতা রণবীর সিংহকে প্রাণনাশের হোয়াটসঅ্যাপে ভয়েস নোট পাঠিয়ে তাঁকে হুমকি দেওয়া হয়েছে বলে খবর। বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। মুম্বই পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। নিরাপত্তা বাড়ানো হয়েছে অভিনেতার বাড়ির। শুরু হয়েছে তল্লাশি অভিযান।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপে ভয়েস নোট পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছে রণবীরকে। বেশ কয়েক কোটি না দিলে প্রাণে মেরে ফেলা হতে পারে বলে হুমকি পেয়েছেন অভিনেতা। হুমকি পেয়ে মুম্বই পুলিশের দ্বারস্থ হন রণবীর। এর পরই তাঁর বাড়িতে পৌঁছয় পুলিশের একটি গল। রণবীরের বাড়ি এবং আশপাশের নিরাপত্তা বাড়ানো হয়েছে।

রণবীরকে কে হুমকি দিল, তা এখনও স্পষ্ট নয়। তবে গ্যাংস্টার লরেন্স বিশ্নোইয়ের গ্যাং থেকেই হুমকি দেওয়া হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। ওই ভয়েস নোট কে পাঠাল, কোথা থেকে পাঠানো হল, তা জানার চেষ্টা চলছে এই মুহূর্তে। এ নিয়ে বিশদে কিছু জানানো হয়নি এখনও পর্যন্ত।

Advertisements

রণবীর এবং তাঁর স্ত্রী দীপিকা ও তাঁদের কন্যা দুয়া যে হাউজ়িং সোসাইটিতে থাকেন, সেখান থেকে চিঠি লেখা হয় পুলিশকে। বিল্ডিংয়ে কেন এত পুলিশ মোতায়েন করা হয়েছে, ব্যক্তিগত দেহরক্ষী নামানো হয়েছে কেন, জানতে চাওয়া হয়। ওই হাউজ়িং সোসাইটির ম্যানেজমেন্টের দাবি, এত পুলিশ, নিরাপত্তারক্ষী নামানোয়, তাঁরা অস্ত্রশস্ত্র নিয়ে ঘুরে বেড়ানোয় অন্য বাসিন্দাদের অসুবিধা হচ্ছে।

বলিউডে হুমকি-হুঁশিয়ারি পাওয়া তারকাদের মধ্যে নয়া সংযোজন রণবীর। কয়েক দিন আগেই পরিচালক রোহিত শেট্টির বাড়ি লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। রোহিতের বাড়িতে গুলি চালানোর দায় স্বীকার করে বিশ্নোই গ্যাংই। সেই ঘটনায় পাঁচ জনকে আটক করেছে পুলিশ। সেই আবহেই প্রাণনাশের হুমকি পেলেন রণবীর।

Advertisements

এর আগে সলমন খান, শাহরুখ খান-সহ আরও বেশ কয়েক জন তারকা প্রাণনাশের হুমকি পান। সেই থেকে বাড়তি নিরাপত্তা পান তাঁরা। মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা শীর্ষস্তরের রাজনীতিক বাবা সিদ্দিকিকে গুলি করে খুনও করা হয়। বাবা সিদ্দিকি সলমন এবং শাহরুখ, দু’জনেরই ঘনিষ্ঠ ছিলেন। এমনকি দু’জনের মধ্যে মতবিরোধ ঘোচানোতেও বড় ভূমিকা ছিল তাঁর। শুধু তাই নয়, অভিনেতা সেফ আলি খানির বাড়িতে ঢুকে পড়ে এক দুষ্কৃতী। অভিনেতার ছেলের দিকে ছুরি তাক করে সে।

চাওয়া হয় এক কোটি টাকা। বাধা দিতে গেলে ধস্তাধস্তি শুরু হয়, সেফের পিঠে ছুরি ঢুকিয়ে দেয় ওই দুষ্কৃতী। সেই ঘটনাতে একজনকে গ্রেফতারও করে পুলিশ। পরে জানা যায়, হামলাকারী ব্যক্তি এবং ধৃত ব্যক্তি আলাদা। সেফের উপর হামলার ঘটনায় আজও রহস্য কাটেনি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/3wse
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন