এবার মা পদক ববিতার বছর রমরমা

- Advertisements -

নাসিম রুমি: ২০২৬ সালটা যেন ববিতার অভিনয় জীবনের অন্যতম প্রাপ্তির বছরই হতে যাচ্ছে। কারণ এরইমধ্যে তিনি দেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার একুশে পদকে ভূষিত হয়েছেন। এর পর পরই পেয়েছেন ‘হুস হু’ পুরস্কার। আবার আগামী ২৬ জুলাই যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে পেতে যাচ্ছেন ‘আনন্দ মেলা’ আজীবন সম্মাননা পুরস্কার। তবে এরইমধ্যে ববিতা জানালেন আগামী ১০মে বিশ্ব মা দিবস উপলক্ষে আলী-রূপা ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধান ও পৃষ্ঠপোষকতায় মাদিহা মার্সিহা অ্যাডভারটাইজিংয়ের আয়োজনে ‘মা পদক ২০২৬’ পাচ্ছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এই চলচ্চিত্র অভিনেত্রী। গ্রিনভিউ গলফ রিসোর্ট নিবেদিত রাজধানীর একটি অভিজাত হোটেলে চলচ্চিত্রে একজন মায়ের ভূমিকায় অনবদ্য অভিনয়ের জন্য এবং বাস্তব জীবনে একজন সফল মা হিসেবে বিশেষ সম্মাননায় ভূষিত হতে যাচ্ছেন তিনি।

Advertisements

এ বিষয়ে ববিতা বলেন, ‘চলচ্চিত্রে অভিনয়ের জন্য এবং চলচ্চিত্রে অবদানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আজীবন সম্মাননা, একুশে পদকে ভূষিত হয়েছি। কিন্তু চলচ্চিত্রে মায়ের ভূমিকায় অভিনয়ের জন্য এবং আমার একমাত্র সন্তান ছেলে অনিককে মানুষের মতো মানুষ করার কারণে আমাকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হবে জানতে পেরে আমি সত্যিই ভীষণ আনন্দিত। জীবনের এই পর্যায়ে এসে এই ‘সম্মাননা’ প্রাপ্তি আমার কাছে ভীষণ অর্থবহ এবং সবচেয়ে বেশি সম্মানের বলেই আমি মনে করছি। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই অভি মঈনুদ্দীনকে, যিনি মূলত এই মা পদকের প্রতিষ্ঠাতা। ধন্যবাদ আলী-রূপা ফাউন্ডেশনকে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শ্রদ্ধেয় ববিতা আপা বাংলাদেশের চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী এবং ব্যক্তিজীবনে তিনি তার একমাত্র সন্তান অনিককে নিয়ে ভীষণ সুখী। তার সঙ্গে কথা বলে জানতে পেরেছি, মা পদক গ্রহণ করার জন্য অনেকটা উদগ্রীব হয়ে আছেন তিনি। কারণ এই সম্মাননা চলচ্চিত্রে একজন সফল মা হিসেবে এবং ব্যক্তিজীবনেও একজন সফল মা হিসেবে বিবেচনায় পাচ্ছেন তিনি।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/sph2
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন