এস ডি রুবেলের নতুন স্বপ্ন

- Advertisements -

নাসিম রুমি: জনপ্রিয় কণ্ঠশিল্পী এস ডি রুবেল। গানের মতো অভিনয়েও সমান দর্শকপ্রিয় তিনি। মনতাজুর রহমান আকবরের ‘এভাবেই ভালোবাসা হয়’ (২০১১) ছবিতে হয়েছেন শাবনূরের নায়ক। এরপর এলেন চলচ্চিত্র নির্মাণে।

এস ডি রুবেল নির্মিত ‘বৃদ্ধাশ্রম’ ছবিটিও প্রশংসিত হয়েছে। এবার আবার নতুন স্বপ্নের পথে হাঁটতে শুরু করেছেন তিনি। তাঁর দ্বিতীয় নির্মিতব্য ছবি, ‘নীল আকাশে পাখি উড়ে’। এতে অভিনয়, গান এবং সংগীতায়োজন করছেন তিনি নিজেই।

Advertisements

এরই মধ্যে ছবিটির তিনটি গান রেকর্ড করেছেন। কথা ও সুর এস ডি রুবেলেরই।

তাঁর সঙ্গে গেয়েছেন শিল্পী অনুপমা মুক্তি, লুইপা ও কোনাল। এস ডি রুবেল বলেন, ‘চমৎকার একটি মেসেজধর্মী গল্পে চলচ্চিত্রটি নির্মাণ করতে যাচ্ছি।

Advertisements

আশা করি দর্শক পছন্দ করবে। সরকারি অনুদানে পাওয়া ছবিটির জন্য এখন পাত্র-পাত্রী নির্বাচন করা হয়েছে। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে শুটিং করব। আগামী জুনে মুক্তি দেওয়ার ইচ্ছা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/77v2
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন