ঐশ্বরিয়া-আরাধ্যাকে নিয়ে বাড়ি ছাড়ছেন অভিষেক!

- Advertisements -

নাসিম রুমি: বচ্চন পরিবারের কোন্দল নিয়ে জল্পনা বহুদিন থেকেই। এ নিয়ে বচ্চন পরিবারের কেউ মুখ না খুললেও জানা গেছে, অশান্তির জেরে নাকি বউ ঐশ্বরিয়া ও মেয়ে আরাধ্যাকে নিয়ে বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিষেক। নিজের দাম্পত্যকে বাঁচাতে বচ্চন জলসা ছেড়ে অন্যত্র ওঠার পরিকল্পনা অভিষেকের।
চলতি বছরেই জলসা ছাড়বেন অভিষেক।জানা গেছে, বোরিভালি এলাকায় ১৫.৪২ কোটি টাকায় ৬টি ফ্ল্যাট কিনেছেন অভিষেক। তবে এই নিয়ে এখনও কিছু জানানো হয়নি বচ্চন পরিবারের পক্ষ থেকে।

Advertisements

গত বছরের দীপাবলি থেকেই বচ্চন পরিবারে অশান্তির খবর শোনা যাচ্ছে। নিজের বিলাসবহুল বাংলো প্রতীক্ষা মেয়ে শ্বেতার নামে করে দিয়েছেন বিগ বি। বলিউড সূত্র বলছে, শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে নাকি ঐশ্বরিয়ার একেবারেই বনিবনা নেই। মেয়েকে নিয়ে নাকি বাবার বাড়িতে গিয়ে উঠেছেন প্রাক্তন এই বিশ্বসুন্দরী।

যদিও এমন রটনা নিয়ে এখনও পর্যন্ত বচ্চন পরিবারের কেউ মুখ খোলেননি। আবার শ্বেতা নন্দাসহ পুরো বচ্চন পরিবারকেই অগস্ত্য-সুহানার ‘দ্য আর্চিস’ সিনেমার স্ক্রিনিংয়ে দেখা গেছে। আবার অমিতাভকে প্রো-কাবাডি লিগে অভিষেক, ঐশ্বরিয়া, আরাধ্যার পাশে দেখা গেছে। কিন্তু সম্প্রতি নাতনি নভ্যার পডকাস্টে গিয়ে জয়া বলেন, ছেলের থেকেও বেশি আমার মেয়ে আমার শক্তি। ও নারী বলেই এমনটা কিনা জানি না। কিন্তু ওই আমার বল।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/f7qv
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন