করণ জোহর কত টাকার মালিক জানেন?

- Advertisements -

এই মুহূর্তে ভারতের অন্যতম ধনী চলচ্চিত্র নির্মাতা হলেন করণ জোহর। গতকাল ২৫ মে ৫৪ বছরে পা দিলেন বলিউডের অন্যতম প্রভাবশালী এই পরিচালক। ক্যারিয়ারের চড়াই-উতরাই পেরিয়ে ভারতীয় সিনেমায় বিশাল সাম্রাজ্যে পরিণত করেছেন।

শুধু সিনেমা তৈরি করাই নয়, বিলাসবহুল গাড়ি, মুম্বাইয়ে কোটি কোটি টাকার বাংলো এবং একাধিক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলে গত কয়েক দশকে বিপুল সম্পত্তির মালিক হয়েছে তিনি। বিভিন্ন রিপোর্ট অনুসারে- করণ জোহরের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১,৭৪০ কোটি টাকা।

সিনেমা পরিচালনা, প্রযোজনা, ব্র্যান্ড এনডোর্সমেন্ট, টেলিভিশন শো এবং বিভিন্ন ব্যবসায়িক বিনিয়োগ থেকেই তিনি বিপুল টাকা আয় করে থাকেন।

Advertisements

তার সংগ্রহে রয়েছে বিশ্বের অন্যতম সেরা কিছু লাক্সারি গাড়ি। যার মধ্যে অন্যতম হল— প্রায় ৩.৪৪ কোটি টাকা মূল্যের ‘মার্সিডিজ-মেব্যাক এস৫৮০’, ১.৫৮ কোটি টাকার ‘অডি এ৮এল’ এবং প্রায় ১.৪৪ কোটি টাকা মূল্যের ‘মার্সিডিজ-বেঞ্জ জিএলএস ৩৫০ডি’।

মুম্বাইয়ে করণের দুটি বিলাসবহুল বাড়ি রয়েছে। যার একটি দক্ষিণ মুম্বাইয়ের অভিজাত এলাকা মালাবার হিলসে অবস্থিত, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ কোটি টাকা। এছাড়া কার্টার রোডে তার একটি ‘সি-ফেসিং’ (সমুদ্রমুখী) ডুপ্লেক্স বাড়ি রয়েছে, যার বর্তমান মূল্য প্রায় ৩২ কোটি টাকার কাছাকাছি।

Advertisements

সিনেমা ছাড়াও করণের আয়ের অন্যতম বড় উৎস হলো বিজ্ঞাপন ও রিয়্যালিটি শো। বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপনের জন্য তিনি সাধারণত প্রায় ২ কোটি টাকা পারিশ্রমিক নেন। এছাড়া তার আইকনিক টক-শো ‘কফি উইথ করণ’-এর প্রতিটি পর্ব (Episode) হোস্ট করার জন্য তিনি ১ থেকে ২ কোটি টাকা নেন এবং কোনও ছবি পরিচালনার জন্য তাঁর পারিশ্রমিক থাকে প্রায় ৩ কোটি টাকা।

বলিউডের অন্যতম শীর্ষস্থানীয় প্রযোজনা সংস্থা ‘ধর্মা প্রোডাকশনস’-এর মালিকানা তো তার হাতে রয়েছেই, এর পাশাপাশি বিনোদন জগতের আরও বেশ কিছু বড় ভেঞ্চারের সঙ্গে তিনি যুক্ত। এখানেই শেষ নয়, ব্যবসার পরিধি বাড়িয়ে করণ জোহর নিজের একটি জুয়েলারি ব্র্যান্ডও চালু করেছেন, যার নাম ‘তিয়ানি’।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/1squ
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন