করোনায় আক্রান্ত নির্মাতা চয়নিকা চৌধুরী

- Advertisements -

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী। গত ৫ এপ্রিল তার কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর ফেসবুকে খবরটি প্রথম জানান। তিনি লেখেন, ‘নাটক ও চলচ্চিত্র নির্মাতা চয়নিকা চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে এভার কেয়ার হসপিটালের ডা. আয়াজের অধীনে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। সবাই দিদির জন্য দোয়া করবেন।’ প্রতিদিন তার সঙ্গে যোগাযোগ রাখছেন।

Advertisements

এরপরই চয়নিকার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিশ্চিত করেন। এ নির্মাতা বলেন, ‘আপাতত ভালো আছি। শুধু সর্দি আছে। এছাড়া জ্বর, কাশি, মাথাব‌্যথা বা শ্বাসকষ্ট নেই। আজ চেস্ট স্ক‌্যান করাব। তারপর বুঝতে পারব কি অবস্থা। সবাই আমার জন‌্য দোয়া করবেন।’

Advertisements

এরই মধ্যে শোবিজ অঙ্গনের অনেকে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ তালিকায় রয়েছেন বরেণ‌্য অভিনেতা-নির্মাতা আবুল হায়াত, প্রখ্যাত গীতিকার ও চলচ্চিত্র পরিচালক গাজী মাজহারুল আনোয়ার, অভিনেত্রী-নির্মাতা আফসানা মিমি, গাজী রাকায়েত, চিত্রনায়ক রিয়াজ, শামীমা তুষ্টি, নায়িকা কবরী, শহীদুজ্জামান সেলিম ও রোজি সেলিমসহ অনেকেই।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/e3m6
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন