English

31 C
Dhaka
সোমবার, মার্চ ১৬, ২০২৬
- Advertisement -

কানাডার পাসপোর্ট নিয়ে বিতর্ক, অক্ষয় কুমার জানালেন সত্যি কারণ

- Advertisements -

বলিউডের সুপরিচিত অভিনেতা অক্ষয় কুমারের নামের সঙ্গে জড়িয়ে আছে জাতীয়তাবাদী ভাবমূর্তি। ‘এয়ারলিফট’, ‘বেবি’, ‘কেসরী’ ও ‘মিশন মঙ্গল’র মতো দেশপ্রেমী সিনেমায় অভিনয় করে এই পরিচয় পেয়েছেন তিনি। তবে একসময় তার কাছে ভারতের নাগরিকত্ব ছিল না, যা নিয়ে চলেছিল বিভিন্ন বিতর্ক। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয়টি নিয়েও মুখ খুলেছেন অক্ষয় কুমার।

অক্ষয় বলেন, “আমি কোনো কাজই ভাবমূর্তি তৈরি করার জন্য করি না। আমি বিভিন্ন ধরনের কাজ করি, কিন্তু জাতীয়তাবাদী ভাবমূর্তি তৈরির জন্য নয়। আমি ছবিতে অভিনয় করি কারণ, এটি আমার ভালো লাগে।”

কানাডার পাসপোর্ট নিয়ে প্রশ্নের জবাবে তিনি জানান, “আমি এই বিষয়টি আগেও বহুবার স্পষ্ট করেছি। একসময় আমার টানা ১৬-১৭টি সিনেমা ব্যর্থ হয়েছিল। তখন বাকি ছিল মাত্র ৩-৪টি সিনেমার মুক্তি। সেই সময়ে ভাবতে শুরু করেছিলাম, যদি অভিনয় না চলে, অন্য কিছু করা দরকার। এক কানাডাবাসী বন্ধু আমাকে সেখানে ছোটখাটো ব্যবসা শুরু করার পরামর্শ দিয়েছিলেন। সেই উদ্দেশ্যেই আমি কানাডার পাসপোর্ট নিয়েছিলাম। পরে পরিস্থিতি বদলে যায়। বাকি সিনেমাগুলো মুক্তির পর সফল হয়।”

অক্ষয় আরও যোগ করেন, “একটি পাসপোর্ট আমার পরিচয় নির্ধারণ করে না। আমার সবসময় ভারতের সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে। আমি ভারতীয় এবং সবসময় ভারতীয়ই থাকব।”

উল্লেখ্য, ২০১১ সালে কানাডার নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন তিনি। ২০২৩ সালে ভারতের নাগরিকত্ব ফিরে পান অক্ষয় কুমার।

এই সাক্ষাৎকারে অক্ষয় স্পষ্ট করেছেন যে তার জাতীয়তাবাদী চরিত্রগুলো ইচ্ছাকৃতভাবে নয়, বরং অভিনয়ের প্রতি ভালোবাসা ও গল্পের গুরুত্ব থেকেই তিনি বেছে নিয়েছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/lwqc
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন