কারিনার টি-শার্টের দাম ৩৭ হাজার টাকা!

- Advertisements -

বলিউডের ফ্যাশন ডিভাদের মধ্যে অন্যতম কারিনা কাপুর খান। স্বাভাবিকভাবে বিশ্বের বিলাসবহুল ব্র্যান্ডের পোশাক পরে থাকেন পাতৌদি নবাব পরিবারের এই পুত্রবধূ।

সম্প্রতি মুম্বাইয়ের বাসভবনের বাইরে পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দি হন কারিনা। এসময় ক্যাজুয়াল আউটফিটে ধরা দেন তিনি। তার পরনের নীল রঙের টি-শার্টে বহু রঙের প্রিন্ট করা।

Advertisements

ওভারসাইজের টি-শার্ট এখন আলোচনায় উঠে এসেছে। কারণ কারিনার একটি টি-শার্টের অর্থে কারো কারো পরিবার পুরো মাস চলতে পারে।

বলিউড শাদি ডটকম জানিয়েছে, কারিনার পরনের টি-শার্টটি তৈরি করে মার্কিন ফ্যাশন ব্র্যান্ড র‌্যাগ অ্যান্ড বোন। বিলাসবহুর এ ব্র্যান্ডের ওয়েব সাইটে গিয়ে দেখা যায়, টি-শার্টটির মূল্য ৩৫০ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৩৭ হাজার ৮১২ টাকা।

Advertisements

এদিকে, কারিনা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লাল সিং চাড্ডা’। সিনেমাটিতে আরো অভিনয় করেন আমির খান, মোনা সিং ও নাগা চৈতন্য। ‘লাল সিং চাড্ডা’ নির্মাণ করেন অদ্বৈত চন্দন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/az5q
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন