English

28 C
Dhaka
রবিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৬
- Advertisement -

‘খোলামেলা’ ছবিগুলো সরিয়ে নিলেন ইধিকা পাল

- Advertisements -

আলোচনা-সমালোচনার মুখে অবশেষে ‘খোলামেলা’ ছবিগুলো ইনস্টাগ্রাম থেকে সরিয়ে নিলেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। গতকাল শুক্রবার থেকে সেসব ছবি আর দেখা যাচ্ছে না নায়িকার ইনস্টাগ্রামে। জানা যায়, ইধিকার নতুন লুক ফ্রেমবন্দী করেছেন কলকাতার চিত্রগ্রাহক তথাগত ঘোষ। ফটোগ্রাফার এসব ছবি তার ইনস্টাগ্রামেও পোস্ট করেছেন।

সোশ্যালে ছড়িয়ে পড়া ছবিগুলোতে দেখা যায়, পাথরের গা ছুঁয়ে গড়িয়ে যাচ্ছে স্বচ্ছ পানি। কুয়াশার কারণে অল্পতেই সীমাবদ্ধ দৃষ্টি। আর সেই পাথরের ওপরে দাঁড়ান ইধিকা। মাথার চুলগুলো এলোমেলো। লাল রঙের লেহেঙ্গা ও খোলামেলা ব্লাউজে এভাবেই ক্যামেরাবন্দি হন ইধিকা। ছবিগুলো নেটদুনিয়ায় প্রকাশের পর নেটিজেনরা মত্ত হয় তার সমালোচনায়।

এদিকে, ওপার বাংলার অভিনেত্রী ইধিকা গত ঈদুল আজহায় বাংলাদেশের সিনেমায় অভিষেক ঘটে। ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে কাজ করেন ‘প্রিয়তমা’য়। যা ব্যাপক সাড়া ফেলে বাংলাদেশে। দেশ পেড়িয়ে বিদেশের মাটিতেও সিনেমাটি প্রশংসা কুড়ায়। সঙ্গে প্রশংসিত হন অভিনেত্রী ইধিকাও।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/xzaq
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

তারেক রহমানকে মান্নার শুভেচ্ছা

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন