English

27 C
Dhaka
সোমবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৬
- Advertisement -

গুজববাজদের কড়া হুঁশিয়ারি আসিফের, ‘তাদের জন্ম-মৃত্যু ডাস্টবিনে’

- Advertisements -

বাংলা গানের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরকে ঘিরে আবারও ছড়িয়েছে ভুয়া খবর। সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘জনমত নিউজ ২৪’ নামের একটি ফেসবুক পেজ থেকে তার ছবি ব্যবহার করে বানানো হয়েছে একাধিক ভুয়া ফটোকার্ড। সেখানে তাকে জড়িয়ে ছড়ানো হয়েছে বিতর্কিত রাজনৈতিক বক্তব্য।

তবে এসব খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে নিশ্চিত করেছে তথ্য যাচাই সংস্থা রিউমর স্ক্যানার বাংলাদেশ। আসিফ আকবর নিজেও এসব তথ্যকে পাত্তা দেন না বলে জানিয়েছেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভুয়া ফটোকার্ডগুলো শেয়ার করে আসিফ লেখেন, ‘যাচাই-বাছাই ছাড়াই ফেসবুকের নিউজ নিয়ে মাতামাতি চলছে।’

ইন্ডাস্ট্রিতে মজা করে একে ‘ফেকবুক’ বলা হয় বলেও মন্তব্য করেন তিনি।

দীর্ঘদিন ধরেই ভুয়া সংবাদের শিকার হলেও এতদিন গুরুত্ব দেননি বলে জানান এই তারকা। তবে সাম্প্রতিক সময়ে কিছু ভুঁইফোড় নিউজ চ্যানেল তার ছবি ব্যবহার করে মনগড়া বক্তব্য প্রচার করছে। সেসব সাধারণ মানুষ সত্য ভেবে মন্তব্য করছেন। এতে পরিবার ও কাছের মানুষদের কাছে তিনি বিরক্ত ও বিব্রত হচ্ছেন।

আসিফ বলেন, নিয়মিত অসত্য চর্চা একসময় সত্যে পরিণত হয়। যা ব্যক্তিগত জীবনকে বিব্রত করে। পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের পরামর্শেই তিনি বিষয়টি প্রকাশ্যে আনতে বাধ্য হয়েছেন।

তিনি আরও জানান, রিউমার স্ক্যানারের হেড রিসার্চার সায়েম হাসান স্বপ্রণোদিত হয়ে ফোন করে বিষয়টি নিশ্চিত করেন। যাচাই শেষে সংস্থাটি তাকে জানিয়েছে, এসবই উদ্দেশ্যপ্রণোদিত গুজব।

গুজব রটনাকারীদের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে আসিফ লেখেন, ‘নিচের ফটোকার্ডগুলো সেই অসভ্যদের কাজ, যাদের জন্ম এবং মৃত্যু ডাস্টবিনে।’

নিঃস্বার্থভাবে তথ্য দিয়ে সহযোগিতা করায় রিউমর স্ক্যানারকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।

বর্তমানে বিষয়টি ঘিরে সামাজিক মাধ্যমে চলছে তুমুল আলোচনা। ভক্তরা গুজবকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/qx4u
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন