গোবিন্দের বিরুদ্ধে স্ত্রীর বিস্ফোরক মন্তব্য

- Advertisements -

বলিউড অভিনেতা গোবিন্দ এখন আর অভিনয়ের মাঝে নেই। তিনি অভিনয় থেকে অনেক দূরে সরে গেছেন। ‘৯০ দশকের পরিচিত গোবিন্দ একটা সময় রুপালি পর্দা মাতিয়ে রাখতেন, সেই তিনি এখন পর্দার আড়ালে চলে গেছেন। এখন তাকে পার্টি আর অনুষ্ঠানেই সীমাবদ্ধ দেখা যায়। অন্যদিকে স্ত্রী সুনীতা আহুজা প্রায়ই স্বামীকে নিয়ে মন্তব্যে সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনায় থাকেন।

সম্প্রতি ইউটিউব চ্যানেলে সুনীতা ব্যক্তিগত জীবনের ঝলক, মন্দির ভ্রমণ এবং আধ্যাত্মিক যাত্রার আলোচনাও শেয়ার করেন। এবার গোবিন্দপত্নী অভিষেক ব্যাসের ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন যে, তার স্বামী হিসেবে গোবিন্দা ভালো উদাহরণ নন এবং এত কিছু অর্জন করার পরও তিনি জীবনযাপন করেননি।

Advertisements

তিনি বলেন, ‘ও একজন ভালো ছেলে, চমৎকার ভাই; কিন্তু স্বামী নয়। স্বামী হিসেবে আমার যা প্রয়োজন…। যেমন আমার পার্টি করা, বাইরে খেতে যাওয়া, ছুটিতে বেড়াতে যাওয়ার মতো ছোটখাটো শখ আছে… কিন্তু ওর জীবনটা উৎসর্গ করা ওর পরিবারের সেবা করার জন্য। ওর বয়স ৬০ বছর অথচ ও নিজের জন্য বাঁচেনি। ও আমাকে দুঃখ দেয়।

গোবিন্দপত্নী বলেন, আপনি তো এত বড় সুপারস্টার, জীবনে দেখেছেন নাকি? আমি কিছুই দেখিনি। আমি গোবিন্দের মতো ছেলে চাই, স্বামী নয়। এখন আফসোস করে কী লাভ? এখন তো আর ছেড়ে যেতে পারবেন না, তাই না? ৪০ বছর কেটে গেছে, আর এখন এসব ভাবাটাও একটা অপরাধ।

Advertisements

উল্লেখ্য, ১৯৯০ সালে গোবিন্দা ঘরে ঘরে পরিচিত নাম হওয়ার অনেক আগেই তার ও সুনিতা আহুজার সম্পর্ক শুরু হয়েছিল। সুনীতার সঙ্গে ১৯৮৭ সালের মার্চ মাসে নিভৃতে বিয়ে হয়েছিল। গোবিন্দা সেই সময় চলচ্চিত্রে জগতে পা রাখেন। বেশ কয়েক বছর ধরে তারা তাদের বিয়ে গোপন রেখেছিলেন এবং মেয়ের জন্মের পরেই তা প্রকাশ করেন। তারা দুই সন্তানের বাবা-মা—মেয়ে টিনা আহুজা, তিনি বিনোদন জগতের সঙ্গে যুক্ত এবং ছেলে যশবর্ধন আহুজা, বর্তমানে বলিউডে আত্মপ্রকাশের প্রস্তুতি নিচ্ছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/c16y
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন