চলচ্চিত্র প্রযোজক মোহাম্মদ ইকবাল এর মৃত্যুবার্ষিকী আজ

- Advertisements -

এ কে আজাদ: মোহাম্মদ ইকবাল। চলচ্চিত্র প্রযোজক। একজন সফল ব্যবসায়ী। একজন সুশিক্ষিত ভদ্রলোক। চলচ্চিত্র প্রযোজনায় এসে নির্মাণ করেছেন কয়েকটি ভালোমানের ব্যবসাসফল চলচ্চিত্র। ব্যাপক আলোচিত এবং জনপ্রিয়ও হয়েছে তাঁর প্রযোজিত চলচ্চিত্র। এই মানুষটি আমাদের মহান স্বাধীনতা যুদ্ধেও সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। চলচ্চিত্র প্রযোজক মোহাম্মদ ইকবাল-এর মৃত্যুবার্ষিকী আজ। ২০১৩ সালের ২০ মে, তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। প্রয়াত মোহাম্মদ ইকবাল-এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। তাঁর আত্মার মাগফেরাত কামনা করি।

মোহাম্মদ ইকবাল ১৯৪৮ সালের ১৫ জুন জন্মগ্রহণ করেন। কুমিল্লা ক্যান্টনমেন্ট কলেজ থেকে এসএসসি, ভিক্টোরিয়া কলেজ থেকে এইচএসসি ও বি কম. উত্তীর্ণ হয়ে নরওয়ের আসলো বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে মাস্টার্স করেন।

Advertisements

অন্যান্য ব্যবসার পাশাপাশি এক সময় চলচ্চিত্র প্রযোজনায় আসেন মোহাম্মদ ইকবাল। তাঁর প্রযোজিত প্রথম চলচ্চিত্র, শিবলি সাদিক পরিচালিত ‘ভেজা চোখ’ মুক্তিপায় ১৯৮৮ সালে। এই চলচ্চিত্রের প্রধান পাত্রপাত্রী- ইলিয়াস কাঞ্চন, চম্পা, মিঠুন, নিপা মোনালিসা। চলচ্চিত্রটি সেই বছরে সর্বাধিক ব্যবসা করে। এই চলচ্চিত্রের মাধ্যমেই নায়ক ইলিয়াস কাঞ্চন সেই সময়ে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করেন। ‘ভেজা চোখ’ চলচ্চিত্রে অভিনয় করে, শ্রেষ্ঠ শিশুশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার (বিশেষ শাখায়) পান বেবি জয়া।
তাঁর দ্বিতীয় চলচ্চিত্র ‘পদ্মা মেঘনা যমুনা’ পরিচালক চাষী নজরুল ইসলাম, মুক্তিপায় ১৯৯১ সালে। এই চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিন করেছেন- ববিতা, ফারুক, চম্পা, বুলবুল আহমেদ, এটিএম শামসুজ্জামান প্রমুখ। চলচ্চিত্রটি ব্যবসাসফল হওয়ার পাশাপাশি সুধীমহলে বেশ প্রশংসিত হয়। এই চলচ্চিত্রটি জাতীয় পুরস্কারে, শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ সর্বাধিক ছয়টি পুরস্কার অর্জন করে। শ্রেষ্ঠ চলচ্চিত্র- মোহাম্মদ ইকবাল হোসেন (প্রযোজক), শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক- খন্দকার নুরুল আলম, শ্রেষ্ঠ গীতিকার-নজরুল ইসলাম বাবু, শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী- এন্ড্রু কিশোর, শ্রেষ্ঠ কাহিনীকার- মোহাম্মদ মহিউদ্দিন, শ্রেষ্ঠ শব্দগ্রাহক – মোহাম্মদ জাহাঙ্গীর।
তাঁর প্রযোজনায় নির্মিত তৃতীয় চলচ্চিত্র ‘কবুল’ মুক্তিপায় ১৯৯৬ সালে। মইনুল হোসেন পরিচালিত এই চলচ্চিত্রে অভিন করেছেন- জাফর ইকবাল, চম্পা, দিতি ও সোহেল চৌধুরী প্রমুখ। চলচ্চিত্রটি মোটামুটি ব্যবসাসফল।
মোহাম্মদ ইকবাল প্রযোজিত চতুর্থ চলচ্চিত্র ‘শবনম’, পরিচালক শিবলি সাদিক। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত, এই চলচ্চিত্রের প্রধান পাত্রপাত্রী হলেন- মাহফুজ আহমেদ ও সানজানা। এটি একটি অনালোচিত ও ফ্লপ চলচ্চিত্র।
এর বড় কারণ হলো, চলচ্চিত্রটির শ্যুটিং ১৯৯৮-৯৯ সালের দিকে শেষ হলেও (শ্যুটিং লোকেশন ছিল- কাশ্মীর, চণ্ডীগড়, কুল্লা, মুম্বাই ট্রিভিয়া) নানা কারণে মুক্তি দেয়া সম্ভব হয়নি। শ্যুটিং শেষ হওয়ার পনেরো বছর পরে চলচ্চিত্রটি মুক্তি পায়। মোহাম্মদ ইকবাল-এর প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ‘লাভ ফিল্মস ইন্টারন্যাশনাল’।

Advertisements

চলচ্চিত্রসংশ্লিষ্টদের কাছে একজন মানুষ হিসেবে সুপরিচিত ছিলেন মোহাম্মদ ইকবাল। সদা হাসিমুখ, বিনয়ী এবং মৃদুভাষী এই ভালো মানুষটি নিরবে নিভৃতে মৃত্যুবরণ করেন।
জানা যায়, কোন গার্ড অফ অনার ছাড়াই সমাহিত হন এই বীর মুক্তিযোদ্ধা। তাঁর প্রতি রইলো আমাদের সশ্রদ্ধ সালাম।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/6afe
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন