English

28 C
Dhaka
সোমবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৬
- Advertisement -

চার দশকের পর একসঙ্গে ফিরছেন রজনীকান্ত ও কমল হাসান

- Advertisements -

নাসিম রুমি: দক্ষিণ ভারতীয় সিনেমার দুই মহাতারকা রজনীকান্ত এবং কমল হাসান। চার দশকেরও বেশি সময় পর দুই জীবন্ত কিংবদন্তি আবারও একসঙ্গে ফিরছেন বড় পর্দায়।  তাদের নিয়ে নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক নেলসন দীলিপ কুমার এবং সুরকার হিসেবে দায়িত্বে রয়েছেন জনপ্রিয় সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর।   নেলসনের নতুন এই প্রজেক্টের প্রাথমিক নাম রাখা হয়েছে ‘কেএইচ অ্যান্ড আরকে’।

শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রকাশ্যে আসা প্রোমো মন জয় করে নিয়েছে দর্শকদের। এরপর থেকেই শুরু হয়েছে ছবির মুক্তির অপেক্ষা।

রসিকতা, খুনসুটি আর স্টাইলের মিশেলে তৈরি প্রোমোতে দেখা যায়-স্টাইলিশ লুকে পাশাপাশি হাঁটছেন রজনীকান্ত ও কমল হাসান। তারা এগিয়ে যান একটি গ্যারেজের দিকে, তারপর একই গাড়িতে বসেন।

পেছনের সিটে বসে আছেন পরিচালক নেলসন ও সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিশঙ্কর। নতুন গানের ঝলক শোনাতে চাইলে কমল হাসান গম্ভীর স্বরে প্রশ্ন ছুড়ে দেন, ওসব পরে শুনব, আগে বলো-এই সিনেমায় নায়ক কে? দীর্ঘ ক্যারিয়ারে একাধিক সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন রজনীকান্ত ও কমল হাসান। ১৯৭৯ সালে মুক্তি পাওয়া আলাউদ্দীনম আথবুথা ভিলাক্কুম ছিল তাদের শেষ সিনেমা, যেখানে দুজনই মুখ্য ভূমিকায় ছিলেন। এরপর কয়েকটি ছবিতে একসঙ্গে দেখা গেলেও, সেগুলোতে ছিলেন অতিথি চরিত্রে।

সেই হিসাবে প্রায় ৪৭ বছর পর আবার একই সিনেমায় মূল নায়ক হিসেবে ফিরছেন এই দুই মহাতারকা। জানা গেছে,  ‘কেএইচ অ্যান্ড আরকে’ ছবির আসল নাম নয়, এটি আপাতত প্রোজেক্টের নাম। সময়ের সঙ্গে ছবির চূড়ান্ত নাম ঘোষণা করা হবে। এখন সেই ঘোষণার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।

প্রযোজনা প্রতিষ্ঠান রেড জায়ান্ট মুভিজ এক বিবৃতিতে জানিয়েছে, রজনীকান্ত ও কমল হাসানকে একত্র করা তাদের দীর্ঘদিনের স্বপ্ন। এটি শুধু একটি সিনেমা নয়, বরং ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে আবেগঘন এক অধ্যায়। যথেষ্ট দায়িত্ব ও কৃতজ্ঞতা নিয়ে তারা এই যাত্রা শুরু করতে যাচ্ছে। দীর্ঘ ক্যারিয়ারে একাধিক সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন রজনীকান্ত ও কমল হাসান। ১৯৭৯ সালে মুক্তি পাওয়া আলাউদ্দীনম আথবুথা ভিলাক্কুম ছিল তাদের শেষ সিনেমা, যেখানে দুজনই মুখ্য ভূমিকায় ছিলেন। এরপর কয়েকটি ছবিতে একসঙ্গে দেখা গেলেও, সেগুলোতে ছিলেন অতিথি চরিত্রে। সেই হিসাবে প্রায় ৪৭ বছর পর আবার একই সিনেমায় মূল নায়ক হিসেবে ফিরছেন এই দুই মহাতারকা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/khjl
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন