ছবির জন্য ১৬৫ কোটি পারিশ্রমিক টাইগারের

- Advertisements -

নাসিম রুমি: শিরোনামটা ভিরমি খাবার মতো। ভাবছেন, টাইগার শ্রফের ডিমান্ড এত! হ্যাঁ, অবাক হওয়ার মতোই খবর। আর এটা কিন্তু কোনও গুঞ্জন নয়। টাইগারের পারিশ্রমিক নিয়ে খোদ মুখ খুলেছেন প্রযোজক সুনীল দর্শন! সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘বড়ে মিঞা ছোটে মিঞা’র প্রযোজক তিনি।

১৯৯৮ সালে মুক্তি পেয়েছিল ‘বড়ে মিঞা ছোটে মিঞা’। ডেভিড ধাওয়ানের পরিচালনায় সে ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন অমিতাভ বচ্চন ও গোবিন্দা। নায়িকা হিসেবে ছিলেন রাবিনা ট্যান্ডন ও রামিয়া কৃষ্ণণ। নয়ের দশকের সে ছবি ছিল আউট অ্যান্ড আউট কমেডি। এর নাম ধরে মুক্তি পেয়েছিল অক্ষয় ও টাইগারের ‘বড়ে মিঞা ছোটে মিঞা’।

Advertisements

সম্প্রতি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে, প্রযোজক সুনীল দর্শন জানালেন, ‘নায়কদের অতিমাত্রায় পারিশ্রমিক বেড়ে যাওয়া অনেক সময়ই প্রযোজকরা ক্ষতির মুখ দেখছে। এই যেমন টাইগার শ্রফ, তাঁর শেষ মুক্তি প্রাপ্ত ছবির জন্য ১৬৫ কোটি রুপি নিয়েছেন।

এই সাক্ষাৎকারে সুনীল আরও জানালেন, ‘বহু এমন নায়ক রয়েছেন, যাঁদের ঝুলিতে কোনও হিট নেই। তাঁরাও শত কোটি রুপি চান। এ অবস্থায় প্রযোজনা সংস্থার খুব চাপ। তবে শুধু টাইগার শ্রফ নন, অক্ষয়ের পারিশ্রমিক শুনলেও অবাক হবে সবাই।’

Advertisements

বক্স অফিসে একেবারেই চলেনি সেই ছবি। জানা যায়, এই ছবির জন্যই ১৬৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন টাইগার।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/p657
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন