ছিনতাইকারীর কবলে পড়েছিলেন অমিতাভ বচ্চন, টাকা-পাসপোর্ট হারিয়ে বিপাকে অভিনেতা

- Advertisements -

নাসিম রুমি: আজ যার গোটা বিশ্বে দাপট, সেই বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনকেই একবার মহা বিপাকে পড়তে হয়। একবার নাজেহাল হতে হয় বিদেশের মাটিতে। হঠাৎ করেই ছিনতাইকারীর কবলে পড়েন, সঙ্গে থাকা যাবতীয় জিনিস নিয়ে একদল দুষ্কৃতিকারী পালিয়ে যায়। সম্প্রতি ফিল্ম ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে মুখ খুলেছিলেন বিগ বি।

Advertisements

অমিতাভ বচ্চন বলেছিলেন, “৬ জনের এক দল হঠাৎ আমার পিঠে রঙ ফেলে দেয়। তারপর জ্যাকেট পরিষ্কার করার নামে আমার হাত থেকে সবকিছু কেড়ে নিতে শুরু করে। আমার পাসপোর্ট, টাকা, আমার বাবা মায়ের চিঠি, আমার সন্তানের পোস্টকার্ড প্রভৃতি। সেসময় আমার সত্যি খুব অসহায় লাগছিল, হঠাৎ করেই যেন সবটা পাল্টে যায়।”

শোনা যায়, এই ঘটনা সম্ভবত বোস্টনের। তখন অভিষেক বচ্চন বোস্টনে ছিলেন। বোস্টন বিশ্ববিদ্যালয়ে পড়তেন তিনি। অমিতাভ বচ্চন তখন অভিষেকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। যদিও এই নিয়ে সেই মুহূর্তে কিছুই জানাননি অমিতাভ। যদিও পরবর্তীতে এই ডিগ্রি আর অর্জন করা হয়নি অভিষেকের।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/1zy1
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন