English

27 C
Dhaka
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৬
- Advertisement -

জামিন পেয়ে আদালত প্রাঙ্গনে নোবেলের গান পরিবেশন

- Advertisements -

বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে আটকে রেখে হেনস্তা ও আপত্তিকর ছবি তৈরির চেষ্টার অভিযোগে গ্রেফতার হওয়া গায়ক মাইনুল আহসান নোবেল আজ জামিন পেয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ শুনানি শেষে আপসের শর্তে তার জামিন মঞ্জুর করেন।

আদালতে আপসের মাধ্যমে জামিন মঞ্জুর হওয়ার পর তিনি আদালতের প্রাঙ্গণেই গান পরিবেশন করেন।

জামিনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নোবেল বলেন, ‘মানুষ সর্বদা ভুল করে। এবার হয়েছে, ভবিষ্যতেও হতে পারে। আমার সব দর্শক-শ্রোতা আমাকে ভালোভাবে বোঝেন। তারা আমাকে ক্ষমা করে দেবেন।’ এরপর তিনি উপস্থিত সাংবাদিকদের জন্য নিজের জনপ্রিয় গান ‘মেহেরবান’ গেয়ে শোনান।

এর আগে সোমবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে তাকে পুলিশ গ্রেফতার করে। মামলার সূত্রে জানা যায়, গত বছরের ১৩ আগস্ট এক নারী তার বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলা করেন। অভিযোগে বলা হয়, নোবেল বিয়ে দেখিয়ে অর্থ আত্মসাৎ করেছেন এবং ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করেছেন।

আদালত মামলাটির তদন্তের দায়িত্ব পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে দেয়। তদন্ত শেষে প্রতিবেদন দাখিলের পর চলতি বছরের ২ ফেব্রুয়ারি নোবেলসহ চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/32sk
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন