জেরার মুখে জ্যাকলিন

- Advertisements -

ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) কর্মকর্তাদের জেরার মুখে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ২০০ কোটি রুপির একটি মানি লন্ডারিং মামলায় এই অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সোমবার (৩০ আগস্ট) নয়াদিল্লিতে প্রায় ৫ ঘণ্টা তাকে জেরা করেছেন ইডি কর্মকর্তারা।

Advertisements

যদিও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একটি সূত্র জানায়, মামলায় অভিযুক্ত নন এই বলিউড ডিভা, বরং সাক্ষী হিসেবে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

Advertisements

২০০৯ সালে ‘আলাদিন’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন জ্যাকলিন। এরপর বেশ কিছু জনপ্রিয় সিনেমা ও মিউজিক ভিডিওতে তাকে দেখা গেছে। মুক্তির অপেক্ষায় এই অভিনেত্রীর ‘ভূত পুলিশ’ সিনেমাটি। এছাড়া ‘অ্যাটাক’, ‘রামসেতু’ সিনেমায় দেখা যাবে তাকে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/cmn3
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন