বলিউড অভিনেত্রী জেরিন খানের মা মারা গেছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর বুধবার (৮ এপ্রিল) সকালে না ফেরার দেশে পাড়ি জমান তার মা পরভীন খান।
এর আগে তিনি জানিয়েছিলেন, তার মা প্রায়ই অসুস্থ হয়ে পড়তেন এবং তার যত্ন নেওয়ার জন্য কাজ থেকেও বিরতি নিতে হয়েছিল জেরিনকে।
এর আগে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, ছোটবেলায় হঠাৎ করেই তার বাবা পরিবার ছেড়ে চলে যান। তখন মা ও বোনকে নিয়ে কঠিন সময় পার করতে হয় তাকে। সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিতে প্রথম জীবনে ‘কল সেন্টার’-এ কাজ করতেন তিনি। পরে পরিবারকে ভালো জীবন দেওয়ার লক্ষ্যেই অভিনয়ে আসার সিদ্ধান্ত নেন।
