নাসিম রুমি: প্রথম ও দ্বিতীয় ‘টপ গান’ চলচ্চিত্রের মধ্যে দর্শকদের অপেক্ষা করতে হয়েছিল দীর্ঘ ৩৬ বছর। কিন্তু ‘টপ গান: ম্যাভেরিক’-এর বিশ্বব্যাপী অভাবনীয় সাফল্যের পর ভক্তদের আর অতটা দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না।
সিনেমা জগতের অন্যতম বড় ইভেন্ট ‘সিনেমাকন’-এ প্যারামাউন্ট পিকচার্সের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে, খুব শিগগিরই বড়পর্দায় ফিরছে বহুল প্রতীক্ষিত ‘টপ গান ৩’।
ভ্যারাইটি ম্যাগাজিনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বরাবরের মতো এবারও পিট ‘ম্যাভেরিক’ মিচেল হিসেবে পর্দায় ফিরছেন হলিউড মেগাস্টার টম ক্রুজ। শুধু ক্রুজই নন, নেপথ্যে থাকছেন গত সিনেমার সেই সফল কারিগররাই।
প্রযোজক হিসেবে থাকছেন জেরি ব্রুকহেইমার এবং ‘টপ গান: ম্যাভেরিক’-এর চিত্রনাট্যকার এহরেন ক্রুগার ইতোমধ্যেই তৃতীয় কিস্তির চিত্রনাট্য লেখার কাজও শুরু করেছেন।
