ট্রোলের শিকার শাহরুখপত্নী

- Advertisements -

বলিউড বাদশাহ শাহরুখ খানের স্ত্রী, গৌরি খান। তবে গৌরি খান নিজেকে কখনোই শুধু সুপারস্টারের স্ত্রী পরিচয়ে বেঁধে রাখেননি। প্রযোজক, ফ্যাশন ডিজাইনার, ইন্টিরিয়র ডিজাইনার- এরকম স্বতন্ত্র পরিচয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

ইন্টেরিয়র ডিজাইনে নিজস্ব ব্র্যান্ডের মালিক গৌরি খান। বলিউড তারকাদের বাড়ির ইন্টেরিয়র ডিজাইন করে থাকেন তিনি।বান্দ্রার মেক্সিকান রেস্তোরাঁ থেকে গোয়ার হোটেল ও দিল্লির লাক্সরি বারকে নিজের ডিজাইনে সাজিয়েছেন গৌরি। পাশাপাশি ই-কমার্স সাইট টাটা ক্লিক লাক্সারির মাধ্যমে নিজের ব্র্যান্ড ‘গৌরি খান ডিজাইনস’র নানা প্রোডাক্ট বিক্রি করেন।

তবে এবার গৌরি খানের ডিজাইন করা দুটি প্রোডাক্ট ব্যাপক ট্রোলড হয়েছে সোশাল মিডিয়ায়। এর মধ্যে একটি হলো ডাস্টবিন আর অন্যটি ঝিনুকের ল্যাম্প শেড।

Advertisements

টাটা ক্লিক লাক্সারি ই-কমার্স সাইটে গৌরি খানের ডিজাইন করা একটি ডাস্টবিনের দাম নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার রুপি। আর ল্যাম্প শেডের দাম এক লাখ ৫৯ হাজার ৩০০ রুপি। জিনিসের এই উচ্চ দামের জন্য হাসির খোরাক হয়েছেন শাহরুখপত্নী গৌরি খান। তার অভিনব ডিজাইন করা জিনিসে সবারই নজর আটকায়। কিন্তু, আকাশছোঁয়া দামের জন্য গৌরি খানের প্রোডাক্ট সাধারণের নাগালের একেবারে বাইরে।

তার মধ্যে একটা ডাস্টবিনের দাম ১৫ হাজার রুপিটা একটু বেশি বারাবারি বলে মনে করছেন সাধারণ মানুষরা। গৌরির ডিজাইন করা বেডশিটের দাম ২০ হাজার রুপির বেশি। কার্পেটের মূল্য লাখ টাকার উপর। একটি সার্ভিং ট্রের দাম প্রায় ১৬ হাজার রুপি।

Advertisements

গৌরি খানের ডিজাইন করা প্রোডাক্টের দাম নিয়ে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করছেন নেটিজেনরা। এক নেটিজেন গৌরির ডিজাইন করা ডাস্টবিনকে খোঁচা দিয়ে লিখেছেন, ‘১৫ হাজার রুপির ডাস্টবিন? এর চেয়ে অনেক ভালো ডিজাইন ৩০ শতংশ কম দামে পাওয়া যাবে।’

গৌরির দেড় লাখ টাকার ল্যাম্প শেডের দামের প্রেক্ষিতে এক নেটবাসী কটাক্ষের সুরে লিখেছেন, ‘আমার মা ঝিনুকের তৈরি এই ল্যাম্প দেখে বলছে, এটার কেনার খরচ দিয়ে তো আন্দামান ঘুরে এসে সেখানকার ঝিনুকই ল্যাম্প সেডে আঠা দিয়ে লাগিয়ে দিতে পারি।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/58es
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন