English

27 C
Dhaka
মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬
- Advertisement -

ঢাকাই সিনেমায় ‘৩৬৫ ডেইজ’ অভিনেত্রী

- Advertisements -

আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে যাওয়া ‘রাক্ষস’ সিনেমার একটি দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবি আলোড়ন সৃষ্টি করেছে—দর্শকরা মনে করছেন এটি ঢাকাই ছবি ‘রাক্ষস’-এর আইটেম গানের দৃশ্য।

জানা গেছে, ছবিটির আইটেম গানে দেখা দেখা যাবে ‘৩৬৫ ডেইজ’ খ্যাত বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক, যা নিয়ে শুরু হয়েছে চর্চা। প্রযোজনা সংস্থা রিয়েল এনার্জি প্রডাকশন বিষয়টি এর সত্যতা নিশ্চিত করেছেন।

সংস্থার কর্ণধার আজিম হারুন বলেন, “এটি আমাদের ছবির আইটেম গানের একটি দৃশ্য, যা শুটিং সেট থেকে লিক হয়েছে।

যাকে দেখা যাচ্ছে তিনি বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক। গানটিতে তিনি সিয়াম আহমেদ এর সঙ্গে নেচেছেন। মনে হয়, এটি তার প্রথম বাংলা ছবির কাজ।”No photo description available.

নাতালিয়া ইউরোপিয়ান বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী।

তিনি বলিউডের পাশাপাশি হলিউডেও অভিনয় করেছেন। তাকে দেখা গেছে ‘হাউজফুল ৫’, ‘মাস্তি ৪’ এবং ‘৩৬৫ ডেইজ’-এর মতো ছবিতে। এ ছাড়া সালমান খানের প্রেজেন্টেশনে জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস’-এও অংশ নিয়েছেন। 

জানা গেছে, গানটির কোরিওগ্রাফি করছেন বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার আদিল শেখ, সংগীত পরিচালনা করেছেন জিএম আশরাফ, কণ্ঠ দিয়েছেন জিএম আশরাফ ও দোলা।

মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘রাক্ষস’-এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। এ ছাড়া এতে দেখা যাবে সাদনিমা নোমান, কলকাতার শাতাফ ফিগার প্রমুখকে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/y7c3
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন