English

21 C
Dhaka
রবিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৬
- Advertisement -

তানিয়া বৃষ্টির ব্রেইন টিউমার!

- Advertisements -

এই সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। হঠাৎ তার এক ফেসবুকের পোস্ট ঘিরে শুরু হয়েছে আলোচনা। ভালোবাসা দিবসে নিজের ফেসবুকে একটি পোষ্ট শেয়ার করেন তিনি।

তানিয়া লেখেন,  তিনি বৃষ্টি ব্রেইন টিউমারে আক্রান্ত হয়েছেন। হাসপাতালের বিছানায় বসে তোলা একটি ছবিতে দেখা যায় তানিয়ার হাতে ফুলের তোড়া, মুখে মলিন হাসি।

ক্যাপশনে তিনি লেখেন, ‘সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা। পরিবার থেকে ফুল পেয়েছি। আমি তোমাদের সবাইকে ভালোবাসি। আগামীকাল আমার মাথায় অস্ত্রোপচার। সবাই আমার জন্য দোয়া করবেন।’

হঠাৎ এমন খবর ছড়িয়ে পড়তেই ভক্ত-সহকর্মীদের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। তার পোস্টে সুস্থতা কামনা করে মন্তব্য করছেন।

একজন ভক্ত লিখেছেন, ‘শুনে খুবই খারাপ লাগল, আল্লাহ সহায় হোন। আল্লাহ তোমাকে দ্রুত সুস্থ করুক, আমিন।’ অন্য এক অনুরাগী লিখেছেন, ‘আপু দোয়া রইল, তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসো।’

ক্যারিয়ারের ব্যস্ত সময়ে এমন কঠিন পরীক্ষার মুখে দাঁড়িয়ে তানিয়া বৃষ্টি সবার কাছে দোয়া চেয়েছেন। এখন তার ভক্তদের একটাই প্রার্থনা, সফল অস্ত্রোপচার শেষে দ্রুত সুস্থ হয়ে আবার অভিনয়ে ফিরুক প্রিয় মুখ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ll17
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন