তৃতীয়বার ব্রেন টিউমারের অস্ত্রোপচার তানিয়া বৃষ্টির

- Advertisements -

নাসিম রুমি: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির মস্তিষ্কে টিউমার ধরা পড়ার পর ইতোমধ্যে তিন দফা অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

বর্তমানে তিনি ভারতের চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (৩ এপ্রিল) নিজের ফেসবুক পোস্টে তৃতীয় অস্ত্রোপচারের কথা জানিয়ে তানিয়া বৃষ্টি লিখেছেন, তৃতীয় অস্ত্রোপচার, জীবন সুন্দর তানিয়া।

তার এই পোস্টে সহকর্মী ও ভক্তরা সাহস জুগিয়ে মন্তব্য করেছেন।

অভিনয়শিল্পী কচি খন্দকার, নির্মাতা দেবাশীষ বিশ্বাস ও গৌতম কৈরীসহ অনেকেই তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

এর আগে গত ফেব্রুয়ারিতে ঢাকায় প্রথম অস্ত্রোপচার এবং মার্চে চেন্নাইয়ে দ্বিতীয় দফা অস্ত্রোপচার সম্পন্ন হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে আবারও তৃতীয় অস্ত্রোপচারের জন্য তাকে ভারতে নেওয়া হয়।

২০১৫ সালে আকরাম খান পরিচালিত চলচ্চিত্র ‘ঘাসফুল’ দিয়ে বড় পর্দায় পা রাখেন তিনি।

২০১৯ সালে মুক্তি পায় তার অভিনীত চলচ্চিত্র ‘গোয়েন্দাগিরি’। দীর্ঘ বিরতির পর আবারও সিনেমায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন বৃষ্টি। রায়হান খানের পরিচালনায় ‘ট্রাইব্যুনাল’ সিনেমায় কাজের কথাও ছিল ওই অভিনেত্রীর। ঠিক এমন সময়ে অসুস্থ হয়ে পড়েন তিনি।

বর্তমানে তার সুস্থতা কামনা করছেন ভক্ত-সহকর্মীরা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/hg96
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন