দিঠি-অপুর কণ্ঠে মাজহারুল আনোয়ারের লেখা শেষ গান

- Advertisements -

উপমহাদেশের প্রখ্যাত গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের জীবদ্দশায় তার শেষ লেখা গানটি হলো ‘মেঘলা আকাশ’। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন এ প্রজন্মের সংগীতশিল্পী ও সুরকার অপু আমান।

গানটিতে কণ্ঠ দিয়েছেন দিঠি আনোয়ার ও অপু আমান। ইতোমধ্যে গানটির মিউজিক ভিডিও নির্মাণের কাজও সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন দিঠি।

দিঠি জানান, গানটির সঙ্গে তার ব্যক্তিগত আবেগ গভীরভাবে জড়িত। তিনি বলেন, তার বাবা জীবিত অবস্থায় গানটির রেকর্ডিং দেখেছিলেন, যা এ গানকে আরও বিশেষ করে তুলেছে। তিনি আরও বলেন, তাঁর বাবা অপু আমানকে অত্যন্ত স্নেহ করতেন এবং নিজেই তাঁকে ডেকে একাধিক গানে সুর করার দায়িত্ব দিয়েছিলেন। ‘মেঘলা আকাশ’ সেই গানগুলোর অন্যতম।

Advertisements

দিঠির ভাষায়, অপুর সুরারোপ গানটিকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে এবং গানটি শ্রোতাদের মনে ভালো লাগা জাগাবে বলেই তাঁর বিশ্বাস।

অন্যদিকে অপু আমান বলেন, গাজী মাজহারুল আনোয়ারের মতো কিংবদন্তির লেখা গানে সুর করার সুযোগ পাওয়া তাঁর সংগীতজীবনের অন্যতম বড় প্রাপ্তি।

তিনি জানান, গীতিকারের প্রয়াণের দুদিন আগেও তার সামনে বসে গানটির সুর নিয়ে কাজ করার সুযোগ হয়েছিল, যা তার জন্য এক বিরল অভিজ্ঞতা। গানটির বাণীর সঙ্গে সামঞ্জস্য রেখে সুর তৈরির সর্বোচ্চ চেষ্টা করেছেন বলেও জানান তিনি।

Advertisements

আগামী ঈদের আগেই দিঠির নতুন ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশের পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, গাজী মাজহারুল আনোয়ার তাঁর মৃত্যুর বছরে (২০২২) ২৪ সেপ্টেম্বর স্ত্রীকে নিয়ে তাদের ৫০তম বিবাহবার্ষিকীতে এ গানটি একসঙ্গে গাওয়ার পরিকল্পনা করেছিলেন। সেই অপূর্ণ স্বপ্নের স্মৃতিই এখন ধারণ করছে ‘মেঘলা আকাশ’।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/4nth
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন