দুই প্রাক্তন স্ত্রী ও ছেলেদের সঙ্গে আমিরের ঈদ

- Advertisements -

ঈদ বলে কথা। যে উৎসবে থাকবে না কোনো অতীতের ক্ষত চিহ্ন বা ঝগড়া-বিবাদ। দিনটা শুধুই ভালোবাসার। বলিউডের মিস্টার পারফেকশনিস্টও ঠিক এমনটিই করলেন। এ দিন ভালোবাসার সুতায় বেঁধে দিলেন দুই ছেলেকে। সঙ্গে ছিলেন দুই প্রাক্তন স্ত্রী কিরণ রাও ও রীনা দত্ত।

ঈদের দিন একই রঙের পোশাকে সেজে উৎসবে মেতে উঠেছিলেন আমির। দুই ছেলে জুনেইদ ও আজাদকে সঙ্গে নিয়ে পোজ দেন পাপারাজ্জিদের ক্যামেরায়। তবে শুধু পোজই দিলেন না। ছবি শিকারিদের হাতে আমির তুলে দিলেন কাজু বরফি ভরা মিষ্টির বাক্স।

Advertisements

এদিকে বিচ্ছেদ হয়ে যাওয়ার পরেও আমিরের সঙ্গে দারুণ বন্ধুত্ব চলমান তার প্রাক্তনের। তাইতো ঈদের আয়োজনে ছিলেন সাবেক স্ত্রী কিরণ রাও ও রীনা দত্ত। অভিনেতার প্রাক্তন স্ত্রী এবং চলচ্চিত্র নির্মাতা কিরণ রাও এর ইনস্টাগ্রাম স্টোরি থেকে খান পরিবারের ঈদ উদযাপনের আভাস পাওয়া গেছে। ভিডিওতে আমির খান এবং কিরণ রাওকে সাদা পোশাকে টুইনিং করতে দেখা যায়।

ভিডিওটিতে আরও দেখা যায়, আমির খানের মা জিনাত হুসেন, তার বোন নিখাত এবং অন্যান্য অতিথিদের। ক্লিপটিতে আমির খান এবং কিরণ রাওয়ের ছেলে আজাদকেও বেশ হাসিখুশি দেখা যায়।

কিরণ রাও উৎসবের পোস্টটির ক্যাপশন দিয়েছিলেন, ‘সকলকে ঈদ মোবারক। এই বছর আমাদের শান্তি এবং ভালোবাসা নিয়ে আসুক।’

Advertisements

উল্লেখ্য, ২০২১ সালে ডিভোর্স ঘোষণা করেন আমির ও কিরণ। তবে, ছেলে আজাদের দায়িত্ব যৌথভাবে পালন করছেন তারা। আমিরের প্রথম স্ত্রী ছিলেন রিনা দত্ত। রিনা আর আমিরের দুই সন্তান, জুনায়েদ ও আইরা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/1clo
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন