দুবাই মাতাতে যাচ্ছেন চিত্রনায়ক নিরব

- Advertisements -

নাসিম রুমি: সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে আয়োজন করা হয়েছে বাঙালিদের উৎসব ‘বাংলা কার্নিভাল ২০২৪।’ আগামী ২২ জুন আলোকজ্জ্বল শহরটির আজমাইন ইন্ডিয়ান অ্যাশোসিয়েশন হলে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে এতে অংশ নেবেন চিত্রনায়ক নিরব।

এ প্রসঙ্গে চিত্রনায়ক নিরব বলছেন, দেশে ঈদ করলাম। কোরবানি দিলাম। ঈদের আগে নানা কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। এবার ঈদের পরের ব্যস্ততা। ছুটে যেতে হচ্ছে দুবাই। সেখানে আমাদের বাঙালি ভাই বোনদের নিয়ে আয়োজন করা হয়েছে কার্নিভাল। সেখানে আমি পারফর্ম করবো। আশা করছি বেশ আনন্দের সঙ্গে প্রবাসী ভাইবোনদের সঙ্গে সময়টা কেটে যাবে।

Advertisements

এই আয়োজনে অংশ নিতে কাল উড়াল দেবেন আব্বাস খ্যাত এ নায়ক।

বাংলা কার্নিভাল ২০২৪ আয়োজন করেছেন বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। এর অন্যতম কর্ণধার অনন্য মামুন। তিনি বলছেন, এটি দুবাই শহরে সবচেয়ে বড় বাঙালিদের সাংস্কৃতিক আয়োজন। আশা করছি সকলেই বিনোদিত হবেন।

Advertisements

এই আয়োজনে প্রতিক হাসান, প্রীতম হাসান, কলকাতার নায়িকা ইধিকা পালসহ অনেকেই থাকছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/bmjt
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন