দূর্লভ বই, চলচ্চিত্র ও চলচ্চিত্র সামগ্রী ফিল্ম আর্কাইভে হস্তান্তর করলেন চলচ্চিত্রকার হারুনর রশীদ

- Advertisements -

এ কে আজাদ: বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক হারুনর রশীদ আজ তাঁর ব্যক্তিগত সংগ্রহে থাকা প্রায় ৮০ টি দূর্লভ বিভিন্ন লেখকের বই, ১৯৬৫ সালের পাকিস্তান ফিল্ম ফেস্টিবলের ১৭৪ টি দূর্লভ স্থিরচিত্র, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মেঘের অনেক রং এর ডিভি ক্যাম কপি, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বাহন, গৌরব, প্যাকেজ নাটক উত্তারাধিকারের ডিজিটাল কপি, তাঁর ব্যবহৃত ১ সেট কমপ্লিট স্যুট এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত ১৪ টি পুরস্কার ও বিভিন্ন সম্মাননা বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মিউজিয়ামের জন্য দান করেন।

বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক হারুনর রশীদ বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক জনাব মোঃ জসীম উদ্দিনের কাছে চলচ্চিত্র সংশ্লিষ্ট সামগ্রী ও বিভিন্ন সম্মাননা হস্তান্তর করেন।

Advertisements

বাংলাদেশ ফিল্ম আর্কাইভের প্রকল্প পরিচালক ড. মোঃ মোফাকখারুল ইকবাল, পরিচালক ফারহানা রহমান, ফিল্ম অফিসার মোঃ ফখরুল আলম এ সময় উপস্থিত ছিলেন।

Advertisements

ষাটের দশকের প্রথম দিকে কৃষি ও পরিবার পরিকল্পনার উপর নির্মিত তথ্যচিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রের সাথে জড়িত হন। চলচ্চিত্র পরিচালক সালাউদ্দিনের সহাকারী হিসাবে কাজ করার পাশাপাশি জহির রায়হান সহ আরো অনেকের সাথে সহকারি চলচ্চিত্র পরিচালক হিসাবে কাজ করেন। তাঁর পরিচালিত ১৯৭৬ সালে প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র মেঘের অনেক রং। এরপর তিনি রঙ্গিন গুনে বিবি, ভাগ্যবতী, ধনবান সহ বেশ কয়েকটি চলচ্চিত্র পরিচালনা করেন। তিনি পরিচালক সমিতির কার্যনির্বাহী সদস্য হিসাবেও দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন জার্নাল ও পত্র পত্রিকায় চলচ্চিত্র বিষয়ে লেখালেখি করতেন। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ প্রতিষ্ঠার পর থেকে তিনি এর সাথে সংযুক্ত রয়েছেন। তাঁর নিকট সংরক্ষিত সংশ্লিষ্ট চলচ্চিত্র সংক্রান্ত যা কিছু ছিল, তা তিনি বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংরক্ষণের জন্য প্রদান করেছেন যাতে ভবিষ্যৎ প্রজন্ম দূর্লভ সামগ্রী দেখে অনুপ্রাণিত হয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/vof1
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন