English

18 C
Dhaka
বুধবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৬
- Advertisement -

দেশে ফিরেই অভিনয়ে ব্যস্ত মোশাররফ

- Advertisements -

নাসিম রুমি: মঞ্চ, নাটক, ওটিটি এবং সিনেমা সব মাধ্যমেই হাজির হয়ে নিজস্ব মুনশিয়ানা দেখিয়ে আসছেন জাঁদরেল অভিনেতা মোশাররফ করিম। এপার বাংলার পাশাপাশি ওপার বাংলার ওয়েব সিরিজ ও সিনেমাতেও সমানতালে কাজ করছেন সুনামের সঙ্গে। চাহিদার শীর্ষ এ তারকা দীর্ঘদিন ধরেই নামভূমিকায় কিংবা কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসাও কুড়াচ্ছেন সমান তালে। সম্প্রতি সৌদি আরবে পবিত্র কাবা শরিফে পুণ্যময় ইবাদত পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন এই গুণী অভিনেতা। তিনি জানান, স্ত্রী রোবেনা রেজা জুঁইকে সঙ্গে নিয়ে ওমরাহ পালনের জন্য ১০ দিন সৌদি আরবে ছিলেন। দেশে ফিরে কয়েক দিন বিশ্রাম শেষে তিনি গত ১৫ ফেব্রুয়ারি থেকে গুণী নাট্যকার, নাট্যনির্মাতা সাগর জাহানের পরিচালনায় ‘সদা সত্য বলিব’ নাটকের কাজ শুরু করেছেন। নাটকটির রচয়িতা আশরাফুল চঞ্চল। নাটকে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করছেন এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী আইশা খান।

সাগর জাহান জানান, কাল বুধবার তার নির্দেশনায় আরও একটি নাটকের শুটিং করবেন। বিপরীতে আইশা খানই থাকবেন।

সাগর জাহানের নির্দেশনায় ‘সদা সত্য বলিব’ নাটকে অভিনয় করা প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘অনেক দিন পর সাগর জাহানের সঙ্গে কাজ করছি। পুরনো নানা ধরনের স্মৃতি রোমন্থন হচ্ছে। সুন্দর স্ক্রিপ্ট। একজন সহজ মানুষের প্রেমের গল্প সদা সত্য বলিব। যাকে বলা যায় অকপট প্রেম। কাজ করে আনন্দ পাচ্ছি। কাজ করার সময় পরিচালকের মুখ দেখে মনে হলো যে তিনি সন্তুষ্ট। আমি নিজেও তৃপ্তি অনুভব করছি। কাজটা ভালো হবে এবং আশা করছি অনেকেই পুরনো স্বাদ পেতে পারেন।’

মোশাররফ করিম জানান, আগামীকাল সাগর জাহানেরই পরিচালনায় ‘আদু ভাই’ শিরোনামের আরও একটি নাটকের শুটিংয়ে ব্যস্ত থাকবেন। নাটকটি রচনা করেছেন অর্ক মোস্তফা। সাগর জাহানের পরিচালনায় মোশাররফ করিম সিরিজ নাটক ‘সিকান্দার বক্স’, ‘অ্যাভারেজ আসলাম’, ‘মাহিন’, ‘তালমিছরি না হাওয়াই মিঠাই’, ‘মিলব্যারাক কল্যাণ সমিতি’, ‘ফ্যাটম্যান’, ‘কবুল বলিল কে’ ও খ-নাটক ‘একটি আদর্শ বিদ্যালয়’, ‘মেহমান’, ‘মন দরজা’, ‘শেষটা আমার ছিল’, ‘আমার কথা একবারো ভাবলে না’, ‘টাপুর-টুপুর অপেরা’, ‘শেষটা অন্য রকম ছিল’, ‘চুপ ভাই কিছু বলবে’, ‘চুপ ভাই কিছু ভাবছে’, ‘মাছের দেশের মানুষ’, ‘হাবিবুল ও একটি ভয়ংকর প্রেম’, ‘ছবিওয়ালা’, ‘মাটির ব্যাংকে ভালোবাসা’ ইত্যাদি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/yxy0
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন