English

30 C
Dhaka
বুধবার, মার্চ ৪, ২০২৬
- Advertisement -

নতুন গান ও প্রথমবারের মতো ওয়েব সিরিজ নিয়ে কুসুম সিকদার

- Advertisements -

নাসিম রুমি: ছোট ও বড়পর্দার পরিচিত মুখ কুসুম সিকদার। ক্যামেরার সামনে অনিয়মিত এই অভিনেত্রী মাঝে দীর্ঘদিনের বিরতি শেষে ২০২৪ সালে ‘শরতের জবা’ সিনেমা দিয়ে অভিনয়ে ফেরেন। অভিনয়ের পর এবার তিনি গানেও ফিরলেন।

দীর্ঘ ৯ বছর পর কুসুমের কণ্ঠে কাজী নজরুল ইসলামের লেখা ও সুর করা নাতে রাসুল ‘হেরা হতে হেলে দুলে’ গানটি প্রকাশিত হল। সবশেষ এই অভিনেত্রীর গাওয়া ‘নেশা’ শিরোনামের গানটি ২০১৭ সালে প্রকাশ পেয়েছিল।

এ প্রসঙ্গে কুসুম সিকদার বলেন, ‘আমি মূলত নজরুলসংগীতশিল্পী। তাই কাজী নজরুল ইসলামের গান দিয়ে ফেরাটা ভীষণ ভালো লাগছে। ২০১৭ সালে শেষ গান প্রকাশ পেয়েছিল। এছাড়া আরেকটি ব্যতিক্রম বিষয় হল, এটির মিউজিক ভিডিও তৈরি হয়েছে এআই দিয়ে। প্রযুক্তিগত দিক থেকে পুরো পৃথিবী দ্রুত এগিয়ে যাচ্ছে। আমরাও এর সঙ্গে তাল মেলাচ্ছি, এটা ভালো দিক।’

উল্লেখ্য, নজরুল একাডেমি থেকে নজরুলসংগীত এবং ধ্রুপদি সংগীতে কোর্স করেছেন কুসুম সিকদার।

জানা যায়, এআই প্রযুক্তি ব্যবহার করে ‘হেরা হতে হেলে দুলে’ নাতে রাসুলের মিউজিক ভিডিওটি নির্মিত হয়েছে। ফরিদুর রেজা সাগর ও শাইখ সিরাজের পরিকল্পনায় ভিডিওটি নির্মিত হয়েছে ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে।

এদিকে প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করলেন কুসুম। সম্প্রতি শাহরিয়ার নাজিম জয়ের পরিচালনায় ‘পাপ কাহিনী ২’ ওয়েব সিরিজের শুটিং সম্পন্ন করেছেন তিনি। প্রেম, পরকীয়া, প্রতারণা এবং প্রতিশোধের গল্পে সিরিজটির গল্প আবর্তিত হয়েছে।

প্রথমবারের মতো ওটিটিতে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে কুসুম বলেন, ‘অভিনয়ের ক্ষেত্রে মাধ্যমটা তেমন মুখ্য নয়। শুটিংয়ের সময় আমার কাছে কোনো পার্থক্য মনে হয়নি। চরিত্র অনুযায়ী নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। আর জয়ের সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়, বোঝাপড়াটা ভালো। পুরোনো সহশিল্পীদের সঙ্গে কাজ করা সব সময় আনন্দের।’

আসন্ন ঈদুল ফিতরে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে ‘পাপ কাহিনী ২’ মুক্তির কথা রয়েছে। তবে সিরিজের গল্প সম্পর্কে মুখ খুলতে চাননি এই অভিনেত্রী। তবে কাজটি দর্শকের ভালো লাগবে বলে প্রত্যাশার কথা ব্যক্ত করেন তিনি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/wkjn
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

কোন দেশ কার পক্ষে

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন