নতুন চার গান নিয়ে ফোক গায়িকা বিউটি

- Advertisements -

গত বছরের শেষের দিকে দ্বিতীয় সন্তানের মা হয়েছেন চলতি সময়ের জনপ্রিয় ফোক গায়িকা নাসরিন আক্তার বিউটি। এ কারণে অনেকটা সময়ই গানে নিয়মিত ছিলেন না তিনি। তবে চলতি বছরের শুরু থেকেই গানে ফের নিয়মিত হয়েছেন তিনি।

Advertisements

শুধু তাই নয়, নতুন চার চারটি গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন এ ক্লোজআপ ওয়ান তারকা। এ চারটি গানের মিউজিক ভিডিওর কাজও লকডাউনের আগে শেষ করেছেন বিউটি। এরমধ্যে রঙ্গন মিউজিক থেকে ঈদ উপলক্ষে আসবে এ গায়িকার একটি আধুনিক গান। এবারই প্রথম আধুনিক গান গেয়েছেন বিউটি। এ গানটির শিরোনাম ‘এক বিকেলে’।

Advertisements
জামাল হোসেনের কথায় গানটির সুর ও সংগীত করেছেন মুহিন খান। অন্যদিকে টি আর মিউজিক স্টেশনের ব্যানারে রোহান রাজের সুর ও সংগীতে আসছে এ গায়িকার নতুন গানের ভিডিও। এ দুটি গানের ভিডিওই আসবে ঈদে। অন্যদিকে এইচ এম ভয়েসের ব্যানারে আসবে বিউটির আরও দুটি গান। শেখ নজরুলের কথায় গান দুটির সুর ও সংগীত করেছেন রেজোয়ান শেখ।
বিউটি বলেন, মাঝে আসলে নতুন গান করতে পারিনি বিভিন্ন কারণে। তবে এ বছরের শুরু থেকেই কাজ করা হচ্ছে। যে চারটি গান করেছি বেশ ভালো হয়েছে। এরমধ্যে ‘এক বিকেলে’ গানটি আধুনিক গান। এই প্রথম আধুনিক গান গাওয়া হয়েছে। আশা করছি প্রতিটি গানই শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/cl8q
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন