নতুন দুই সিনেমায়দ দীঘি

- Advertisements -

নাসিম রুমি: ছোটবেলা থেকেই অভিনয়ের সঙ্গে জড়িত প্রার্থনা ফারদিন দীঘি। তবে নায়িকা হিসেবে অভিষেকের পর খুব একটা সুবিধা করতে পারেননি। মাঝে কিছু সময় বিরতি দিয়ে এবার আরো প্রস্তুত হয়ে মাঠে নেমেছেন তিনি।

সম্প্রতি শেষ করেছেন একটি সিনেমার শুটিং। ইফতেখার আহমেদ ওশিন পরিচালিত এ সিনেমার নাম ‘জীবন-জুয়া’।

Advertisements

উল্লেখ্য, ‘জীবন-জুয়া’ মূলত অ্যান্থলজি ফিল্ম। অর্থাৎ একই ভাবনার কয়েকটি ভিন্ন গল্পে নির্মিত একটি সিনেমা। জানা গেছে, ‘জীবন জুয়া’য় মোট তিনটি গল্প থাকছে। যার মধ্যে একটি হলো ‘প্রিয় প্রাক্তন’। এ গল্পেরই প্রধান চরিত্রে অভিনয় করেছেন দীঘি।

Advertisements

এদিকে, কিছুদিন আগে আরও একটি সিনেমায় যুক্ত হয়েছেন এ অভিনেত্রী। নাম ‘দেয়াল’। পরিচালনা করেছেন কামরুল হাসান ফুয়াদ। আগামী ১ অক্টোবর থেকে সিনেমাটি শুটিং শুরু হবে বলে নির্মাতা সুত্রে জানা গেছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/euej
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন