No menu items!

English

21 C
Dhaka
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
No menu items!
- Advertisement -

নতুন পরিবারের বিষয়ে যা জানালেন অভিনেত্রী তানজিন তিশা

- Advertisements -

নাসিম রুমি: ছোট পর্দার তুমুল জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। মিষ্টি মিষ্টি কথা আর মুচকি হাসিতে ভক্তদের মনে প্রলয়ের সৃষ্টি করেন এই অভিনেত্রী। তানজিন তিশার ক্যারিয়ার শুরু হয় ফ্যাশন শুট ও র‍্যাম্প মডেলিংয়ের মাধ্যমে। নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত রবির একটি বিজ্ঞাপনে অংশগ্রহণ করার মাধ্যমে তিশার ক্যারিয়ারে টার্নিং পয়েন্ট শুরু হয়। এরপর আর পিছু তাকাতে হয়নি মিষ্টভাষী এই অভিনেত্রীকে।

তবে কিছুদিন ধরেই স্থবিরতা লক্ষ্য করা যাচ্ছে তিশার নতুন কাজের ক্ষেত্রে। সম্প্রতি নাটকের কাজ অনেকটাই কমিয়ে ফেলেছেন তিনি। পূর্বে জানিয়েছিলেন বড় পর্দার জন্য প্রস্তুতি নিচ্ছেন তিশা। এবার এক ভিন্ন ধরনের অজানা তথ্য প্রকাশ করলেন তিশা নিজেই।

সম্প্রতি সাংবাদিকদের তিশা বলেন, নিজের পরিবার ছাড়াও আরও একটি পরিবার রয়েছে তানজিন তিশার। তিনি বলেন,মাদ্রাসার এতিম শিশুরাও তার আরেকটি পরিবার। কয়েকদিন আগে রাজধানীর একটি এতিমখানায় গিয়েছিলেন তিশা। ছোট ছোট এতিম বাচ্চাদের সাথে কাটিয়েছেন অনেকটা সময়।

নতুন এই পরিবার সম্পর্কে তিশা বলেন, ‘দীর্ঘদিন ধরে যাতায়াত করতে করতে এই এতিমরা আমার পরিবারের মতো হয়ে গেছে। বিষয়টি অনেকে হয়তো জানেন না। এতিম বাচ্চাদের সঙ্গে কোনো চিন্তা মাথায় নিয়ে দেখা করতে যাই না। তারা আমার অনেকদিনের পরিচিত। অনেকগুলো এতিমখানার বাচ্চাদের সঙ্গে প্রতি মাসে আমার দেখা হয়। এ কারণে তারা আমার কাছে আরেকটি পরিবার হয়ে গেছে।’

এতিমদের প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘পুরোপুরি নিজের ভালোলাগা থেকে সময় পেলেই তাদের সাথে সময় কাটাই। তাদের সঙ্গে যতটুকু সময় থাকি, তাদের কথা শুনে মনের মধ্যে অন্যরকম শান্তি পাই। তারাও আমাকে দেখে অনেক খুশি হয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/lm5i
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন