নতুন বছরে ২ হাজার কোটি রুপি আয় করবেন অক্ষয়!

- Advertisements -

বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমার। সবচেয়ে বেশি আয় করা অভিনেতাদের একজন তিনি। নতুন বছরে তিনি ২ হাজার কোটি রুপি আয় করবেন বলে বক্স অফিস বিশ্লেষকদের ধারণা।

করোনা মহামারির কারণে অক্ষয় কুমারের বেশ কয়েকটি সিনেমা আটকে গেছে। বেশ কয়েকটি সিনেমা শুটিং শেষে মুক্তির অপেক্ষায়। নতুন বছরে তার আটটি সিনেমা ও একাধিক ওয়েব সিরিজ মুক্তির কথা রয়েছে। বক্স অফিস বিশ্লেষকদের মতে, এগুলোর স্যাটেলাইট ও স্ট্রিমিং স্বত্ব মিলিয়ে আনুমানিক আয় ২ হাজার কোটি রুপি হবে।

Advertisements

কয়েকদিন আগে অক্ষয় কুমার অভিনীত সিনেমা ‘সূর্যবংশী’ মুক্তি পায়। বক্স অফিসে বেশ ভালো ব্যবসা করেছে এটি। করোনাকালেও ভারতীয় বক্স অফিসে ২০০ কোটি রুপি আয় করেছে রোহিত শেঠি পরিচালিত সিনেমাটি।

Advertisements

এদিকে ২৪ ডিসেম্বর মুক্তি পেয়েছে অক্ষয়ের ‘আতরাঙ্গি রে’। এছাড়া ‘বচ্চন পান্ডে’, ‘পৃথ্বীরাজ’, ‘রাম সেতু’, ‘রক্ষা বন্ধন’ প্রভৃতি সিনেমায় দেখা যাবে তাকে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/uylo
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন