No menu items!

English

25 C
Dhaka
শুক্রবার, মার্চ ১৩, ২০২৬
No menu items!
- Advertisement -

নতুন রূপে আসছেন মারজুক রাসেল

- Advertisements -

‘চিরকুমার সংঘ’ নামের একটি টেলিছবি এনটিভিতে প্রচার হয়েছিল ২০০৮ সালে ভালোবাসা দিবস উপলক্ষে। দীর্ঘ ১৪ বছর পর এই টেলিছবির গল্প নিয়ে তৈরি হচ্ছে ধারাবাহিক নাটক ‘চিরকুমার’।

এনটিভির জন্যই নাটকটি নির্মাণ করছেন তুহিন হোসেন। এটি এই নির্মাতার প্রথম ধারাবাহিক। নাটকটি লিখছেন গোলাম রাব্বানী।

জানা যায়, নাটকটিতে নতুন এক চরিত্রে অভিনয় করছেন মারজুক রাসেল। তিনি চিরকুমার সংঘের প্রধান। যার নাম চিকু ভাগ্যবান। প্রতিটি মানুষই মনে মনে চিরকুমার, কেউ স্বীকার করে, কেউ করে না। এই দর্শন সবার মধ্যে ছড়িয়ে দিতে কাজ করে তার সংঘ। চিরকুমারদের জীবনের মজার মজার সব ঘটনা, ঘাত-প্রতিঘাতের গল্প নিয়ে এগিয়ে যাবে ধারাবাহিকটির গল্প।

এই নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করছেন সালাহউদ্দিন লাভলু, আরশ খান, ফারিয়া শাহরিন, বাপ্পি আশরাফ, শরাফ আহমেদ জীবন, নাইমা আলম মাহা, অনিক, শহিদুল্লাহ সবুজ, শাহবাজ সানি, আফরোজা বেগম, পংকজ মজুমদার, পাভেলসহ অনেকে।

ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং চলছে বর্তমানে। আসছে ২ নভেম্বর থেকে প্রতি সপ্তাহে চার দিন করে নাটকটি এনটিভিতে প্রচার হবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/fh2m
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন