English

31 C
Dhaka
রবিবার, মার্চ ১৫, ২০২৬
- Advertisement -

নিউ মার্কেটে নায়িকার আইফোন চুরি

- Advertisements -

নিউ মার্কেটে ঈদের শপিং করতে গিয়ে আইফোন হারালেন চিত্রনায়িকা মৌমিতা মৌ। গতকাল শনিবার (১৪ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। আর আজ রোববার (১৫ মার্চ) এ বিষয়ে জিডি করবেন বলে জানিয়েছেন মৌমিতা।

মৌমিতা মৌ তার ব্যক্তিগত নম্বর বা ফেসবুক থেকে কেউ যোগাযোগ করলে এড়িয়ে চলার আহ্বান করেছেন।

বাবার ক্যানসারে চিকিৎসার কারণে বেশকিছুদিন অভিনয় থেকে দূরে ছিলেন মৌমিতা মৌ। সর্বশেষ তার অভিনীত সিনেমা ছিল গুণী নির্মাতা ছটকু আহমেদ পরিচালিত ‘আহারে জীবন’।

ঢালিউড অভিনেত্রী মৌমিতা মৌ ২০১৩ সালে কালাম কায়সার পরিচালিত ‘তোমারই আছি তোমারই থাকব’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয়। এরপর ‘তুই শুধু আমার’, ‘মাটির পরী’, ‘মাস্তানি’, ‘অন্তর্জ্বালা’ ও ‘অন্ধকার জগৎ’সহ একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি।

পাশাপাশি তিনি বি টেক এক্সপার্ট হেয়ার অয়েল, মদিনা সরিষার তেল, শার্প ডিটারজেন্ট পাউডার’সহ আরও বেশকিছু বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। একসময় নাটকে অভিনয়ও শুরু করেন মৌমিতা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/0zzo
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন