English

24 C
Dhaka
শনিবার, মার্চ ৭, ২০২৬
- Advertisement -

পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স গ্রেফতার

- Advertisements -

পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স ফের আইনি ঝামেলায় পড়েছেন। ক্যালিফোর্নিয়ার ভেনচুরা কাউন্টিতে তাকে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেফতার করা হয়। এই ঘটনা গত বুধবার রাতে ঘটেছে বলে জানিয়েছে বিবিসি।

ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোল রাত সাড়ে ৯টার দিকে ব্রিটনিকে হাতকড়া পরিয়ে আটক করে। কয়েক ঘণ্টা পর তাকে জামিনে মুক্তি দেওয়া হয়, তবে আগামী ৪ মে তাকে ভেনচুরা কাউন্টি সুপ্রিম কোর্টে হাজির হতে হবে।

ব্রিটনির একজন প্রতিনিধি বিবিসি নিউজকে বলেছেন, ‘যা ঘটেছে তা দুর্ভাগ্যজনক এবং ক্ষমার অযোগ্য ঘটনা। ব্রিটনি আইন মেনে চলবেন এবং উপযুক্ত পদক্ষেপ নেবেন। আশা করা যায়, তার জীবনে যে দীর্ঘ প্রতীক্ষিত পরিবর্তন আছে, এটি হবে তার প্রথম ধাপ।’

গ্রেফতারের খবর জানাজানি হতেই ব্রিটনি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করেছেন।

ব্রিটনি স্পিয়ার্স মাত্র ১৬ বছর বয়সে ‘বেবি ওয়ান মোর টাইম’ দিয়ে সুপারস্টার খ্যাতি পান। পরবর্তীতে তিনি হিট গান যেমন ‘টক্সিক’, ‘ওম্যানাইজার’, ‘আই ডিড ইট এগেইন’ পরিবেশন করেছেন।

তার সর্বশেষ স্টুডিও অ্যালবাম ‘গ্লোরি’ প্রকাশিত হয় ২০১৬ সালে। যুক্তরাষ্ট্রে শেষ লাইভ পারফরম্যান্সটি তিনি ২০১৮ সালে টেক্সাসে করেন। পরবর্তীতে লাস ভেগাসে নতুন ‘রেসিডেন্সি শো’ করার পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়িত হয়নি।

ব্রিটনি সোশাল মিডিয়ায় উল্লেখ করেছেন, ব্যক্তিগত কারণে তিনি আর যুক্তরাষ্ট্রে লাইভ পারফর্ম করবেন না, তবে ভবিষ্যতে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় মঞ্চে ফেরার আশা প্রকাশ করেছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/drzg
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন